বৃহস্পতিবার ২৩শে এপ্রিল, ২০২৬ ইং ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

দেশের ইতিহাসে সোনার দাম বৃদ্ধির রেকর্ড

অর্থ বাণিজ্য ডেস্ক :

অস্থির হয়ে পড়েছে সোনার বাজার। দুই মাসের ব্যবধানে আবারও বেড়েছে সোনার দাম। মূল্যবান এই ধাতুর দাম এবার দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণে বাড়ানো হয়েছে।

বুধবার দাম বাড়ানোর ঘোষণা দেয় জুয়েলার্স সমিতি। বৃহস্পতিবার (২৮মে) থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এটিই দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম বৃদ্ধি। নতুন করে দাম বাড়ানোর পর বাজারের স্বর্ণের ভরি ছাড়িয়ে যাবে ৬৩ হাজার টাকা।

২২, ২১ ও ১৮ ক্যারেট ওজনের স্বর্ণ ভরিতে ৩ হাজার ৭৯০ টাকা বাড়িয়েছে জুয়েলার্স সমিতি।

সর্বশেষ গত ফেব্রুয়ারিতে সোনার দাম ভরিতে বেড়েছিল ১ হাজার ১৬৭ টাকা। তাতে ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছিল ৬১ হাজার ৫২৮ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি বলছে, বৈশ্বিক অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজার ও দেশের বুলিয়ন মার্কেটে সোনার দাম বেড়েছে। তাই সার্বিক অবস্থা বিবেচনা করে দেশের বাজারে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

জুয়েলারি ব্যবসায়ীরা জানান, প্রতি ভরি ২২ ক্যারেটে ৯১ দশমিক ৬ শতাংশ, ২১ ক্যারেটে ৮৭ দশমিক ৫ শতাংশ, ১৮ ক্যারেটে ৭৫ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে।

সনাতন পদ্ধতির সোনা পুরনো অলঙ্কার গলিয়ে তৈরি করা হয়। এক্ষেত্রে কত শতাংশ বিশুদ্ধ সোনা মিলবে তার কোনো মানদণ্ড নেই। অলংকার তৈরিতে সোনার দরের সঙ্গে মজুরি ও মূল্য সংযোজন কর (ভ্যাট) যোগ করে দাম ঠিক করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০