সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ ইং ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

ওয়ান ডে ডেমোক্রেসিতে বিশ্বাসী নয় বিএনপি : খালেদা জিয়া

আকাশবার্তা ডেস্ক :
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ভিশন ২০৩০ বাস্তবায়ন হলে বাংলাদেশ হবে আত্মমর্যাদাশীল রাষ্ট্র। বিএনপি বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে ভিশন ২০৩০ বাস্তবায়ন করতে চায়”।

বিএনপি জনগণের হাতেই রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দিতে চায়। আমরা ওয়ান ডে ডেমোক্রেসিতে বিশ্বাসী নই। জনগণের ক্ষমতাকে কেবল ভোট দেওয়ার দিনে আবদ্ধ রাখতে চাই না”।

বুধবার (১০ মে) রাজধানীর হোটেল ওয়েস্টিনে ভিশন ২০৩০ ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

খালেদা জিয়া বলেন, বিএনপি মনে করে, মুক্তিযুদ্ধ যে উদ্দেশ্যে এবং যাদের হাতে সংঘটিত হয়েছিল। দেশ এখন তাদের হাতে নেই। জনগণের হাতেই দেশের ক্ষমতা ফিরিয়ে দিতে চায় বিএনপি। একটি উদার, গণতান্ত্রিক জাতীয় স্বার্থ ও মত প্রকাশের স্বাধীনতা সমুন্নত রাখে এমন রাষ্ট্র গড়তে চাই আমরা।

বেগম জিয়া বলেন, সুনীতি, সুশাসন ও সু-সরকারের সমন্বয় করবে বিএনপি। প্রধানমন্ত্রীর একক ক্ষমতায় ভারসাম্য আনা হবে। প্রশাসনে দলীয় আনুগত্য দেখা হবেনা। দেখা হবে দক্ষতা।বিএনপি কোনো দুর্নীতির সঙ্গে আপোস করবে না।

খালেদা জিয়া বলেন, “গণতন্ত্রের চেয়ে উন্নয়ন শ্রেয় এই ধারণা নিয়ে রাষ্ট্রক্ষমতা কুক্ষিগত করার অপচেষ্টা বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করবে।”

সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যে ‘বিতর্কিত ও অগণতান্ত্রিক বিধান’ যুক্ত করা হয়েছে, সেগুলো সংস্কার করার অঙ্গীকারের কথাও বলেন বিএনপি চেয়ারপারসন।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সংবিধান সংশোধন করে গণভোট ব্যবস্থা পুনপ্রবর্তন করবে এবং জাতীয় সংসদকে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করবে। ক্ষমতার ভারসাম্য আনতে জাতীয় সংসদে প্রতিষ্ঠা করবে উচ্চ কক্ষ।

২০০৬ সালে ক্ষমতা ছাড়ার পর দুই দফায় সরকারবিরোধী আন্দোলনে গিয়েও সাফল্য পায়নি খালেদার দল। দশম জাতীয় নির্বাচন বর্জন করে বিএনপি এখন সংসদের বাইরে।

স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনে পরাজয়ের দায় সরকারকে দিলেও বিভিন্ন সময়ে দলের সাংগঠনিক দুর্বলতা নিয়ে আক্ষেপ শোনা গেছে জ্যেষ্ঠ নেতাদের কথায়।

২০১৬ সালের ১৯ মার্চ ঢাকায় বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে প্রথম এই ‘ভিশন ২০৩০’ এর রূপরেখা দেন বিএনপি চেয়ারপারসন।

 সূত্র : আমার সংবাদ/আকাশবার্তা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০