রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ ইং ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

‘নিজে রাষ্ট্রপতি হয়ে ছেলেকে প্রধানমন্ত্রী বানাতে চান খালেদা’

আকাশবার্তা ডেস্ক :
বিএনপি ক্ষমতায় গেলে খালেদা জিয়া হবেন রাষ্ট্রপতি আর ছেলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী, এটাই মনে করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

খালেদা জিয়া বুধবার সংবাদ সম্মেলন করে ‘ভিশন ২০৩০’ তুলে ধরার পর তার বক্তব্যের প্রতিক্রিয়ায় একথা বলেন তিনি।

রাষ্ট্র ক্ষমতায় গেলে বিএনপি কীভাবে দেশ পরিচালনা করবে- তার রূপকল্প ‘ভিশন ২০৩০’ তুলে ধরে বিএনপি নেত্রী বলেছেন, সংবিধান সংশোধন করে প্রধানমন্ত্রীর ‘একক ক্ষমতায়’ ভারসাম্য আনবেন তারা।

তার এই কথায় অন্য পরিকল্পনার ইঙ্গিত পাওয়া যায় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, “উনি কী করে রাষ্ট্রপতিকে সম্মান দেবেন? ক্ষমতায় থাকতে তো তিনি তার দলের রাষ্ট্রপতিকে বিনা কারণে অপসারণ করেছিলেন। দেশবাসী ভুলে যায়নি যে, বিএনপির সন্ত্রাসীদের হামলায় রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী জীবন বাঁচাতে মহাখালীর রেললাইন ধরে পালিয়ে ছিলেন।

“তার কথায় মনে হয়, তিনি রাষ্ট্রপতি, আর তার দুর্নীতিবাজ পুত্র তারেককে প্রধানমন্ত্রী বানাতে চান।”

সত্তরোর্ধ্ব খালেদা জিয়া দলের কাণ্ডারি হিসেবে থাকলেও প্রায় এক দশক ধরে বিদেশে অবস্থানরত তার ছেলে তারেক রহমানই দৃশ্যত দল পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেককে বিএনপির পরবর্তী কাণ্ডারি হিসেবে দেখছেন বিএনপির কর্মীরা।

২০০১-২০০৬ সাল মেয়াদে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের কোনো দায়িত্বে না থাকলেও প্রভাবশালী ছিলেন তারেক রহমান। তার কারণেই খালেদার রাজনৈতিক কার্যালয় ‘হাওয়া ভবন’ সে সময় ব্যাপকভাবে পরিচিত হয়ে ওঠে।

সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর গ্রেফতার হয়ে চিকিৎসার জন্য ২০০৮ সালে লন্ডনে যান তারেক রহমান। তখন থেকে স্ত্রী-সন্তানকে নিয়ে সেখানে আছেন তিনি।

দেশের আদালতে মুদ্রাপাচার মামলায় কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমানের বিরুদ্ধে আরও বহু মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০