মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ ইং ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

মাফিয়া ডনের স্ত্রীকেও ছাড়লো না করোনা!

আন্তর্জাতিক ডেস্ক :

বিশ্বের সুপরিচিত আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম‌। এবার করোনার কাছে হার মানতে হলো তার পরিবারকেও। সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছেন তার স্ত্রী মেহজাবিন‌।

অবশ্য এর আগে করোনা সংক্রমিত হয়েছেন তার ব্যক্তিগত দেহরক্ষী ও কর্মীরাও। এই ঘটনার পর দাউদের গার্ডস আর অন্যান্য স্টাফদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

ভারতীয় সংবাদ মাধ্যম সুত্রে জানা গেছে এসব তথ্য। তবে কিছু কিছু মিডিয়ার দাবি, দাউদের স্ত্রীর করোনা সংক্রমণের পর তিনিসহ তার স্ত্রীকে করাচির মিলিটারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। যদিও এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছে পাকিস্তান সরকার।

প্রসঙ্গত, দাউদ সপরিবারে পাকিস্তানে লুকিয়ে রয়েছে এবং সেখান থেকে অপরাধ জগতের রিমোট কন্ট্রোল হাতে রেখেছে তা আগেই ইসলামাবাদকে তথ্যপ্রমাণ-সহ জানিয়েছে নয়াদিল্লি। কিন্তু সে তথ্য বারবার স্বভাবসিদ্ধ ঢঙেই অস্বীকার করেছে পাকিস্তান।

এছাড়া দুবাই-শারজাতেও দাউদের আনাগোনার প্রমাণ হাতে এসেছে ভারতীয় ইন্টেলিজেন্সের।

প্রসঙ্গত, শুক্রবার পর্যন্ত পাকিস্তানে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৯,২৪৯ জন। গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ৪৮৯৬ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১৮৩৮ জনের।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০