মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ ইং ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

দেশের প্রথম ‘রেড জোন’ কক্সবাজার

আকাশবার্তা ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কক্সবাজার শহরের ১০টি ওয়ার্ডকে ‘রেড জোন’ ঘোষণা করেছে জেলা প্রশাসন। একইসঙ্গে দুটি ওয়ার্ডকে ‘ইয়োলো জোন’ ঘোষণা করা হয়েছে। এছাড়া পুরো জেলাকে ২০ জুন পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে।

কক্সবাজারের ডিসি মো. কামাল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শহরের এক নম্বর ও ১২ নম্বর ওয়ার্ড ছাড়া বাকিগুলো ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত।

এরইমধ্যে ‘রেড জোনের’ বাসিন্দাদের শহরে ঘোরাফেরায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। শুক্রবার থেকেই এ ঘোষণা কার্যকর হয়েছে।

তিনি আরো জানান, করোনাভাইরাস পরিস্থিতি মনিটরিংয়ের জন্য সরকারের বিভিন্ন বিভাগের সমন্বয়ে চার পৌরসভা ও আট উপজেলার প্রতিটি ওয়ার্ডে মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। করোনা রোগী শনাক্তের সংখ্যার ওপর ভিত্তি করে এলাকাভিত্তিক শ্রেণিকরণ করা হয়েছে।

এর আগে করোনাভাইরাসের সংক্রমণ রোধে ৮ এপ্রিল থেকে পুরো কক্সবাজারকে লকডাউন ঘোষণা করা হয়। ১১ মে থেকে লকডাউন শিথিল করে সীমিত পরিসরে সবকিছু খোলা রাখার নির্দেশনা দেয়া হয়।

তবে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়ায় আবারো জেলাকে লকডাউন করে শহরের ১০টি ওয়ার্ডকে ‘রেড জোন’ ঘোষণা করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১