শনিবার ২৫শে জুলাই, ২০২৬ ইং ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

চন্দ্রগঞ্জে স্বেচ্ছাসেবকলীগ নেতার বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে ভুয়া ফেসবুক আইডি থেকে চন্দ্রগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি তাজুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে বিভিন্ন রুচিহীন মন্তব্য, মনগড়া কল্পকাহিনী লিখে অপপ্রচার করায় থানায় সাধারণ ডায়রী করা হয়েছে। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন, তাজুল ইসলাম ভূঁইয়া। এরআগে গত বৃহস্পতিবার রাতে চন্দ্রগঞ্জ থানায় জিডি করেন তিনি।

চন্দ্রগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি তাজুল ইসলাম ভূঁইয়া জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি শতভাগ বিশ্বাস রেখে আমি দীর্ঘদিন যাবত আওয়ামী রাজনীতির সাথে জড়িত। আমার রাজনৈতিক দূরদর্শিতার কারণে আমাকে চন্দ্রগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। দলের অভ্যন্তরে বিভিন্ন সময় অপরাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় একটি কুচক্রি মহল আমার বিরুদ্ধে ভুয়া ফেসবুক পেজ থেকে অপপ্রচারসহ বিভিন্নভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। তাই আমি এসব অপপ্রচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য চন্দ্রগঞ্জ থানায় সাধারণ ডায়রী করেছি (জিডি নং-১৮৮, তাং-০৪-০৬-২০২০।

এ ব্যাপারে জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল বলেন, তাজুল ইসলাম ভূঁইয়া আমাদের সংগঠনের পরীক্ষিত নেতা। যাচাই-বাছাই করে তাকে চন্দ্রগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নির্বাচিত করেছি। দায়িত্ব পাওয়ার পর থেকে বিএনপি-জামায়াতের অপরাজনীতিসহ দলের অভ্যন্তরে অপরাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বার বার। আমি জেলা স্বেচ্ছাসেবকলীগের পক্ষ থেকে এসব অপপ্রচারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১