বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

প্রশাসনে তোলপাড়, ডিএমপি কমিশনারকে ঘুষ প্রস্তাব

আকাশবার্তা ডেস্ক :

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে ডিএমপিরই এক যুগ্ম কমিশনারের সরাসরি দেওয়া ঘুষের প্রস্তাবে পুলিশের শীর্ষ মহলে তোলপাড় শুরু হয়েছে।

এমন অনৈতিক প্রস্তাবে কমিশনার মোহা. শফিকুল ইসলাম চরম ক্ষুব্ধ ও বিব্রত।

যুগ্ম কমিশনার (লজিস্টিকস) মো. ইমাম হোসেনের ঘুষের প্রস্তাবের বিষয়টি তিনি নিজেই স্বীকার করেছেন। এ নিয়ে আইজিপির কাছে অভিযোগও করেছেন ডিএমপি কমিশনার।

এদিকে নিয়মানুযায়ী যথাযথভাবে অভিযোগটি তদন্ত করা হবে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

পুলিশ সদর দপ্তরের জনসংযোগ ও গণমাধ্যম শাখার সহকারী মহাপরিদর্শক সোহেল রানা বলেন, প্রতিটি প্রতিষ্ঠানেই কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয় থাকে। এগুলো প্রপার অ্যাডমিনিস্ট্রেটিভ এবং প্রফেশানাল ওয়েতে যাচাই করা হয়।

ডিএমপির যে বিষয়টি এখন আলোচনায় উঠে এসেছে সে বিষয়ে পুলিশ সদর দপ্তরে এখনো কোনও কিছু পৌঁছায়নি। এমন ইস্যু এলে পুলিশ সদর দপ্তর তা প্রপার ওয়েতে দেখবে।

জানা যায়, গত ৩০ মে ডিএমপির যুগ্ম কমিশনার (অতিরিক্ত ডিআইজি) ইমাম হোসেনকে অন্য জায়গায় বদলির বিষয় উল্লেখ করে কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম আইজিপি বেনজীর আহমেদকে দাপ্তরিক চিঠি দেন।

ওই চিঠিতে তিনি উল্লেখ করেন, উপযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (লজিস্টিকস) মো. ইমাম হোসেন একজন দুর্নীতিপরায়ণ কর্মকর্তা। ডিএমপির বিভিন্ন কেনাকাটায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তদুপরি তিনি ডিএমপির কেনাকাটায় স্বয়ং পুলিশ কমিশনারের কাছে পার্সেন্টেজ গ্রহণের প্রস্তাব উপস্থাপন করেছেন। ফলে ওই কর্মকর্তাকে ডিএমপিতে কর্মরত রাখা সমীচীন নয় বলে প্রতীয়মান হয়েছে।

এমতাবস্থায় তাকে জরুরি ভিত্তিতে অন্যত্র বদলি করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। গুরুতর এ বিষয়টি ডিআইজিকেও (অ্যাডমিন অ্যান্ড ডিসিপ্লিন) দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

তবে এ ঘটনায় এখন পুলিশের শীর্ষ পর্যায়ে তোলপাড় চলছে। একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাকে ঘুষ দেওয়ার প্রস্তাব সংক্রান্ত খবর শুনে রীতিমতো স্তম্ভিত ডিএমপির সব পর্যায়ের কর্মকর্তা।

অভিযোগের বিষয়ে ডিএমপির যুগ্ম কমিশনার ইমাম হোসেনকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন না তোলায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

প্রসঙ্গত, ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া অবসরে গেলে এই পদে আসেন ক্লিন ইমেজের কর্মকর্তা হিসেবে সুপরিচিত মোহা. শফিকুল ইসলাম। কমিশনারের চেয়ারে বসেই ডিএমপি কার্যালয়সহ প্রতিটি থানাকে একটি শৃঙ্খলার মধ্যে নেওয়ার কাজে হাত দেন তিনি। দুর্নীতিবিরোধী জিরো টলারেন্সের শক্ত দেয়াল গড়ে তোলেন সর্বত্র।

ডিএমপির অভ্যন্তরীণ কেনাকাটায় দীর্ঘদিন ধরে জেঁকে বসা দুর্নীতির খবরও পেয়ে যান ডিএমপির এই শীর্ষ কর্মকর্তা। স্বয়ং কমিশনার কেনাকাটার সব বিষয়ে চুলচেরা হিসাব নিচ্ছেন- এমন সংবাদ পেয়ে কিছুটা ভেঙে পড়েন ইমাম হোসেন। কিন্তু নিজেকে স্বপদে বহাল রাখতে একপর্যায়ে কমিশনারকে ম্যানেজ করতে তিনি ঘুষের বড় অফার করে বসেন।

প্রসঙ্গত, ২০১২ সালে ডিএমপির তেজগাঁও জোনের ডিসি হিসেবে ইমাম হোসেন পোস্টিং নিয়ে আসেন। এরপর ডিএমপির ডিসি (অর্থ), ডিসি লজিস্টিকস এবং বর্তমানে পদোন্নতি পেয়ে একই দপ্তরে যুগ্ম কমিশনার হয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে ডিএমপির এক কর্মকর্তা জানান, এর আগে ইমাম হোসেনকে গুরুত্বপূর্ণ এই পদ থেকে সরিয়ে দেওয়ার প্রস্তাব করা হলেও তাকে সরানো হয়নি বরং পদোন্নতি পেয়ে একই স্থানে গুরুত্বপূর্ণ পদে বহাল হয়েছেন।

সূত্র : দৈনিক আমার সংবাদ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১