বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ ইং ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

দেশে লকডাউনের নামে ‘হ য ব র ল’ অবস্থা

আকাশবার্তা ডেস্ক :

#সরকারি ওয়েব সাইট থেকে মুছে ফেলা হয়েছে লকডাউনের তালিকা

#কক্সবাজারের ১০টি ওয়ার্ড ‘রেড জোন’ ঘোষণা, প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়া যায়নি এখনও

দেশে নামে চলছে লকডাউন তবে কার্যত শারীরিক দূরত্বের কোন বালাই নেই। করোনা দুর্যোগের ৩ মাস অতিবাহিত করে ৪ মাসে পা দিলেও এখনও নানা বিষয়ে সিদ্ধান্ত নিতে গড়িমসি আর সমন্বয়হীনতা প্রকটভাবে ফুটে উঠেছে।

তারই ধারাবাহিকতায় এবার নতুন পদ্ধতির লকডাউন নিয়েও শুরু হয়েছে হ য ব র ল অবস্থা। পুরো দেশকে রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করার কথা বলা হলেও কার্যকর কোন পদক্ষেপ দেখা যায়নি।

এদিকে রোববার (৭ জুন) জোনভিত্তিক লকডাউন কার্যকর করার কথা বলা হলেও এখন পর্যন্ত কোনো ঘোষণা আসেনি উর্ধতন কর্তৃপক্ষ থেকে। এমনকি করোনাভাইরাসের আপডেট সংক্রান্ত সরকারি ওয়েব সাইট ‘করোনা ইনফো’তে-ও দেশের ৫০টি জেলা ও ৪০০ উপজেলাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হলেও সেসব জায়গায় সামাজিক দূরত্বের বালাই নেই।

এই বিষয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, সমন্বয়হীনতা থাকলে লকডাউন কোনো কাজে আসবে না।

এদিকে গত কদিন আগে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল, এবারের লকডাউনের (জোন ভাগ) ঘোষণা আসার পর সর্বোচ্চ কড়াকড়ি আরোপ করা হবে। এরই মধ্যে বাংলাদেশকে তিন জোনে ভাগ করে সেই তালিকা প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। সেখান থেকে আসলেই লকডাউনের ঘোষণা দেওয়া হবে।

তবে প্রধানমন্ত্রীর ঘোষণার আগেই রেড জোনের আওতায় চলে আসে কক্সবাজারের দশটি ওয়ার্ড। এমনকি সরকারি ওয়েবসাইটেও প্রকাশ পায় তিন জোনের একটি তালিকা।

এদিকে এখন শোনা যাচ্ছে, জোন ভাগ নিয়ে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো তালিকার এখনও অনুমোদন মিলেনি। প্রশ্ন উঠেছে, তাহলে প্রধানমন্ত্রীর অনুমতির আগেই কেন ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হলো?

তবে বিশেষজ্ঞরা বলছেন, লকডাউন হুট করে আরোপ করার কোনও বিষয় নয়। অন্তত ৪৮ ঘণ্টা সময় দিয়ে ব্যাপক প্রচারণার মাধ্যমে মানুষকে সতর্ক করতে হবে। কিন্তু দেশে লকডাউনের ক্ষেত্রে এসব ভাবা হচ্ছে না।

এদিকে রোববার ঢাকার রাজাবাজার ও ওয়ারি এলাকায় লকডাউন ঘোষণা করা হয়েছে। ওইসব এলাকার মসজিদ থেকেও এমন ঘোষণা দেওয়া হয়েছে। এক্ষেত্রে ৪৮ ঘণ্টা আগে জানানো তো দূরের কথা, স্থানীয় জনপ্রতিনিধিরাও এ ব্যাপারে কিছুই জানেন না।

এই প্রসঙ্গে রাজাবাজারের ওয়ার্ড কাউন্সিলর ফরিদুল ইসলাম গণমাধ্যমে বলেন, লকডাউনের কথা শুনেছি। কিন্তু আমাদের কাছে যেহেতু কোনো নির্দেশনা আসেনি তাই আমরা বাস্তবায়নও করিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০