শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ ইং ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

সাবেক সেনাপ্রধানের পুত্রকে বিয়ে করছেন ফারিয়া

বিনোদন ডেস্ক :

সাবেক সেনাপ্রধানের পুত্রকে বিয়ে করছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তার হবু স্বামী একটি টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা। নাম রনি রিয়াদ রশীদ। তিনি সাবেক সেনাপ্রধান লে. জে. হারুন-অর-রশীদের ছেলে।

নুসরাত ফারিয়ার ঘনিষ্ঠ একটি সূত্রে এ তথ্য জানা গেছে।

তবে হবু বর সম্পর্কে এখনই বিস্তারিত জানাতে নারাজ এ অভিনেত্রী। নুসরাত ফারিয়া বলেন, সৃষ্টিকর্তার প্রতি আমাদের অসীম কৃতজ্ঞতা। আমরা দীর্ঘদিন একে অপরকে চিনি। মূলত সাত বছর ধরে আমাদের সম্পর্ক। পরিবারের সম্মতিতে আমাদের আংটিবদল হয়েছে। পাত্রের নাম এখনই বলতে চাই না।

আংটি বদলের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে তিনি স্ট্যাটাসে লিখেছেন, আমাদের মধ্যে ৭ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। অবশেষে পারিবারিকভাবে বাগদান সম্পন্ন হয়েছে।

নুসরাত ফারিয়ার নায়িকা হিসেবে অভিষেক হয় ২০১৫ সালে। সেটা বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় ‘আশিকী’ চলচ্চিত্রের মাধ্যমে।

তার আগে রেডিও জকি ও উপস্থাপক হিসেবে ক্যারিয়ার শুরু করেন তিনি। অভিষেকের পর ‘হিরো ৪২০’, ‘বাদশা-দ্য ডন’, ‘বস-টু’, ‘ধ্যাততেরিকি’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

শাকিব খানের সঙ্গে তার সিনেমা ‘শাহেনশাহ’ মুক্তি পায় গত ৬ মার্চ। নির্মাতা শিহাব শাহীনের ‘যদি…কিন্তু…তবুও’ চলচ্চিত্রের শুটিং শুরুর পর করোনা ভাইরাসের কারণে স্থগিত হয়ে আছে।

এতে তার সহশিল্পী হিসেবে আছেন অপূর্ব। তার আগে দীপংকর দীপনের ‘ঢাকা ২০৪০’ ও ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার শুটিং শুরু করেন ফারিয়া।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০