বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ ইং ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

লক্ষ্মীপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে ২০২০ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে মান্দারী ক্লাব নামীয় সামাজিক সংগঠন। বুধবার (১০ জুন) সকালে ক্লাব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক ও বইসহ অন্যান্য উপহার সামগ্রী তুলে দেয়া হয়।

মান্দারী ক্লাবের সভাপতি মিজানুর রহমান বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. আব্দুল আহাদ। বিশেষ অতিথি ছিলেন- রায়পুর সরকারি কলেজের প্রভাষক মীর মাহবুবুর রহমান, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক মো. শহীদুল ইসলাম, মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন।

সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের তানজিনা তাবাসসুম আসপি, ফারিহা জান্নাত, নাজনীন আক্তার দিশা, উম্মে আবিহা ফাইজা এবং মান্দারী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ফারজানা আক্তার পপি, তাহমিনা আক্তার অনন্যা।

এছাড়াও মান্দারী ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র মালাকারের সঞ্চালনায় এ অনুষ্ঠানে ক্লাবের কোষাধ্যক্ষ শরীফ হোসেন শিমুল, সদস্য রাজু, রিংকু, তানজিদ শিহাব, রিয়াজ ও শাহেদসহ কৃতি শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০