মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ ইং ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

‘সব জানিয়েছি, এখন করোনায় কেউ মারা গেলে দায় নেব না’

আন্তর্জাতিক ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে কেউ মারা গেলে তার দায় নেবেন না বলে জানিয়ে দিয়েছেন উগান্ডার প্রেসিডেন্ট ইয়োয়েরি মুসাভেনি।

মঙ্গলবার (৯ জুন) জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে এ কথা বলেন তিনি।

মুসাভেনির দাবি, তিনি উগান্ডার নাগরিকদের সব ধরণের পরামর্শ দিয়েছেন। এসব পরামর্শ গায়ে লাগাচ্ছে না অনেক মানুষ।

তিনি বলেন, উগান্ডার মানুষের মধ্যে সরকারি বিধিনিষেধ না মানার প্রবণতা রয়েছে। তারা মাস্ক পরতে চায়না, সামাজিক দূরত্ব রক্ষা করতে চায় না। কারণ, তারা দেখতে পাচ্ছে এখনো কেউ মারা যায়নি দেশে। যদি তারা কারো মারা যাওয়ার জন্য অপেক্ষা করে তাহলে সেদিনও আসবে। আমরা আপনাদের যা জানানোর সব জানিয়েছি, আপনি এখন জানেন কিভাবে নিজেকে রক্ষা করতে হবে। আমরা আপনাদের পায়ে পড়তে পারব না।

তিনি আরো বলেন, উগান্ডার মানুষের কাছে করোনা ভাইরাস একটা মশকরার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তারা বসে থাকে, প্রেসিডেন্ট এসে তাদের মাস্ক পড়তে বাধ্য করবে। আমি যখন শহরের মধ্যে দিয়ে যাই আমি দেখি কেউ এ নিয়ে চিন্তিত নয়। তারা শুধু বলে, কেউতো মারা যায়নি! তাই যখন কেউ মারা যাবে তখন বলতে আসবেন না মুসাভেনি কিছু বলেনি আমাদের।

উগান্ডায় এখন পর্যন্ত ৬৫৭ জন কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এরমধ্যে ১১৮ জন সুস্থ হয়েছে। তবে এখনো কেউ প্রাণ হারায়নি দেশটিতে।

এ নিয়ে মুসাভেনি বলেন, তিনি ভাইরাস মোকাবেলায় সুপষ্ট অবস্থান নিয়েছেন আর এ কারণেই দেশে কেউ প্রাণ হারায়নি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০