বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

‘সংক্রমণ বাড়লে সরকার কঠিন সিদ্ধান্তে যাবে’

আকাশবার্তা ডেস্ক :

দ্বিতীয় পর্যায়ে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে গেলে সরকার কঠিন সিদ্ধান্ত নেবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

একই সঙ্গে মানুষের জীবন-জীবিকাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবার গণমুখী বাজেট উত্থাপিত হবে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (১০ জুন) নিজের সরকারি বাসভবন থেকে মেট্রোরেল কার্যালয়ে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনার সময় তিনি একথা জানান।

ওবায়দুল কাদের বলেন, অসচেতনতার কারণে দ্বিতীয় পর্যায়ে করোনাভাইরাস সংক্রমণে বেশি করে শুরু হলে সরকার কঠিন সিদ্ধান্ত নেবে।

তিনি আরও বলেন, করোনা সংক্রমণের ক্রম অবনতিশীল এই পরিস্থিতিতে নতুন করে যে সব স্থানে লকডাউন করা হয়েছে, সেই সব এলাকার মানুষদের ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানাচ্ছি। এই সিদ্ধান্ত আপনার আমার, আমাদের সবার কল্যাণেই নেওয়া হয়েছে।

আর যে সব এলাকা লকডাউনের আওতামুক্ত, আপনারা স্বাস্থ্যবিধি না মানলে পরিস্থিতি যদি আরও অবনতি হয়, যদি আবার সেকেন্ড ওয়েব শুরু হয় তাহলে দেশের সব এলাকায় সরকার কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। তাই নিজ নিজ অবস্থান থেকে স্বাস্থ্যবিধি মেনে চলুন।

তাই পরিস্থিতি আরো অবনতি না ঘটিয়ে আসুন আমরা বিশ্ব স্থাস্থ্য সংস্থার পরামর্শ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা আমরা অক্ষরে অক্ষরে পালন করি।

তিনি বলেন, মানুষের জীবন-জীবিকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে গণমুখী ও কল্যাণমুখী বাজেট জাতীয় সংসদে বৃহস্পতিবার উত্থাপিত হবে। করোনাভাইরাসের সংকটে প্রধানমন্ত্রী যেমন বিশেষজ্ঞদের মতামত নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিচ্ছেন, ঠিক তেমনি বাজেট প্রণয়নের আগে দীর্ঘ সময় নিয়ে অংশীজনদের মতামত ও পরামর্শ নিয়েছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১