রবিবার ২৬শে এপ্রিল, ২০২৬ ইং ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

করোনায় প্রাণ গেলো এনআরবি ব্যাংকের ম্যানেজারের

আকাশবার্তা ডেস্ক :

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন এনআরবি ব্যাংকের লোহাগাড়া শাখার ম্যানেজার মেজবাউল হক আরমান (৪৮)।

বুধবার (১০ জুন) দিনগত রাতে রাজধানীর একটি প্রাইভেট হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পারিবারিক সুত্র ও দিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মেজবাউল হক আরমান কক্সবাজারের রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের শাহ আহমদের পাড়া গ্রামের মাস্টার আনোয়ারুল হকের ছেলে।

তার স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। তার বড় ছেলে কক্সবাজার বালক উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে।

জানা যায়, গত রমজান মাসের মাঝামাঝি সময়ে সামান্য জ্বর জ্বর অনুভব করেন আরমান। তখন তেমন কোন ডাক্তারের পরামর্শ না নিয়ে অবহেলা করেন। ঈদের কয়েকদিন আগে থেকে লক্ষণগুলো তীব্র হতে থাকে।

সর্বশেষ রোববার (৭জুন) কক্সবাজার শহরের ইউনিয়ন হাসপাতালে ভর্তি হন। রাত বারোটার দিকে জ্বর ডায়রিয়া শ্বাসকষ্ট তীব্র হলে সোমবার ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে নেয়া হয়।

এর আগে করোনা স্যাম্পল পরীক্ষা করতে দেয়া হয়। তার রেজাল্ট পজিটিভ আসে। করোনার চিকিৎসায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন তিনি। বুধবার দিনগত রাতে ওই হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা আরমান ২০০২ সালে জনতা ব্যাংক দিয়ে কর্মজীবন শুরু করেছিলেন।

পরে বিভিন্ন ব্যাংক হয়ে এনআরবি গ্লোবাল ব্যাংক লিংকরোড় শাখায় বেশ কয়েক বছর আগে ম্যানেজার হিসেবে কাজ শুরুর পর মাস ছয়েক আগে লোহাগড়ায় বদলি হন তিনি মেজবাউল হক আরমান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০