সোমবার ২রা মার্চ, ২০২৬ ইং ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

লক্ষ্মীপুরে বসতঘরে স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে দিনদুপুরে নিজ বসতঘরে হিরা মনি (১৪) নামের এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা।

(আজ) শুক্রবার দুপুরে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের নন্দনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হিরা মনি স্থানীয় মো. হারুনুর রশিদের মেয়ে ও পালেরহাট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

পরে বিকেলে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। 

নিহতের স্বজনরা জানায়, সকালে হিরা মনি তার অসুস্থ বাবাকে ঢাকায় দেখতে যাওয়ার জন্য একই গ্রামের নানার বাড়ি থেকে নিজেদের বাড়িতে জামা-কাপড় নিতে আসেন। এরপর হিরা মনি নানার বাড়িতে সময় মতো ফিরে না আসায় তার নানী তাকে খুঁজতে তাদের বাড়িতে যান।

এ সময় তিনি দেখেন হিরা মনি নিজঘরে বিবস্ত্র অবস্থায় পড়ে রয়েছেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ বিকেলে ঘটনাস্থলে পৌঁছে হিরা মনির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠায়।  

নিহতের স্বজনরা আরও জানান, এ সময় হিরা মনিদের বাড়িতে কেউ ছিলেন না। তার পরিবারের সদস্যরা সবাই ঢাকাতে অবস্থান করছেন। তাদের ধারণা ফাঁকা বাড়িতে হিরা মনিকে একা পেয়ে দুর্বৃত্তরা তাকে ধর্ষণ শেষে হত্যা করেছে।

এদিকে স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় বিক্ষুব্ধ হয়ে উঠেছেন এলাকাবাসী। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ ব্যাপারে সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোসলেহ উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্কুলছাত্রীকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১