বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে মাদক সম্রাট পাখি সুমনসহ গ্রেফতার ২

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে দুর্ধর্ষ মাদক সম্রাট আমিনুল ইসলাম ওরফে পাখি সুমন (৩৫) ও তার সহযোগি আব্দুল বাতেনকে (৩৮) ইয়াবাসহ গ্রেফতার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। বুধবার রাতে চন্দ্রগঞ্জ থানাধীন হাজিরপাড়া ইউপির বড়ভল্লবপুর থেকে তাদেরকে ২৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। পাখি সুমন একই এলাকার মজিব উল্যাহর পুত্র। তার বিরুদ্ধে এরআগেও মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

থানা সূত্রে জানা গেছে, মাদক বেচাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানার এসআই কবির হোসেন ও এএসআই নারায়ণসহ সঙ্গীয় ফোর্স

বড় ভল্লবপুর গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

স্থানীয়রা জানান, পাখি সুমন লক্ষ্মীপুর সদর পূর্বাঞ্চলে ইয়াবাসহ মাদক বিক্রির বড় এজেন্ট। তার কারণে হাজিরপাড়াসহ বিভিন্ন এলাকায় মাদকের অবাধ বিস্তার লাভ করেছে। এতে নষ্ট হচ্ছে এলাকার ছাত্র ও যুবসমাজ।

চন্দ্রগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া জানান, ইয়াবাসহ পাখি সুমন ও তার এক সহযোগিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১