আকাশবার্তা ডেস্ক :
প্রাণঘাতী করোনাভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন ১৬ থেকে ৩০ জুন পর্যন্ত চালু থাকবে।
সোমবার (১৫ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মার্চ মাসের শুরুতে দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী প্রথম ধরা পড়ে। পরিস্থিতি ক্রম অবনতির দিকে যেতে থাকলে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে সরকার।
এরপর দফায় দফায় ছুটি বাড়তে থাকে। সবশেষ ঘোষণা অনুযায়ী গত ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি ছিল। পরে ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অফিস খুলে দেয়া হয়, চালু করা হয় গণপরিবহন।