বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ ইং ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুরে ‘রেড জোন’ এলাকায় লকডাউন শুরু

আকাশবার্তা ডেস্ক :

করোনাভাইরাস সংক্রমণের হার বিবেচনায় নিয়ে লক্ষ্মীপুর জেলার তিনটি পৌরসভা ও ১২টি ইউনিয়নকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। উচ্চ ঝুঁকিপূর্ণ এসব এলাকায় (আজ) মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে ১৪দিনের লকডাউন। প্রশাসনের কড়া নজরদারি চলছে রেড জোন এলাকাগুলোতে। এটি কার্যকর থাকবে ৩০ জুন রাত ১২টা পর্যন্ত।

‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে- লক্ষ্মীপুর, রায়পুর ও রামগঞ্জ পৌরসভা এলাকা। ইউনিয়নগুলো হলো- লক্ষ্মীপুরের দক্ষিণ হামছাদী, দালালবাজার, পার্বতীনগর, ভাঙ্গাখাঁ, চন্দ্রগঞ্জ, মান্দারী ও কুশাখালী, রামগতি উপজেলার চর আলেকজান্ডার, চর লরেন্স ও চর ফলকন এবং কমলনগর উপজেলার হাজীর হাট ও তোয়াবগঞ্জ।

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুর রিদোয়ান আরমান শাকিল ও রামগঞ্জের ইউএনও মুনতাসির জাহান বলেন, রেড জোন হিসেবে চিহ্নিত এলাকায় মঙ্গলবার সকাল থেকে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ থাকছে। এসব এলাকায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সাধারণ ছুটি থাকবে। তবে অতি প্রয়োজনীয় বা জরুরি কাজের জন্য অফিস খোলা রাখা যাবে। সেক্ষেত্রে ২৫ শতাংশ বা তার চেয়ে কম জনবল নিয়ে কাজ চালিয়ে নিতে হবে। কেবলমাত্র ওষুধের দোকান ব্যতিত সবধরনের বিপণিবিতান, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

জেলা প্রশাসন ও সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, লক্ষ্মীপুরের পাঁচটি উপজেলায় গত আড়াই মাসে করোনাভাইরাসে সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৪৮। এর মধ্যে লক্ষ্মীপুর সদর উপজেলায় ২০৮, রায়পুরে ৫৩, রামগঞ্জে ৮৫, কমলনগরে ৭২ ও রামগতি উপজেলায় ৩০ জন রয়েছেন। এ ছাড়া জেলায় এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন নয়জন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১