সোমবার ২রা মার্চ, ২০২৬ ইং ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

সর্বদলীয় বৈঠক ডেকেছেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক :

ভারত ও চীনের সৈন্যদের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষের পর পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করতে সর্বদলীয় বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ বুধবার (১৭ জুন) দেশটির প্রধানমন্ত্রী দপ্তর থেকে এক টুইটের মাধ্যমে এ বৈঠক ডাকা হয়। ভার্চুয়াল ওই বৈঠকে সব রাজনৈতিক দলের সভাপতিদের আমন্ত্রণ জানানো হয়েছে।

এনডিটিভির খবরে আরও বলা হয়, সোমবার গালওয়ান উপত্যকায় রক্তক্ষয়ী সংঘর্ষে ভারতীয় সেনা সদস্যদের মধ্যে ২০ জনের মৃত্যু হয়েছে এবং আরও ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। ভারত-চীন সীমান্তে উত্তেজনা এখন চরমে পৌঁছেছে। ভারতীয় সেনাবাহিনীর বিবৃতিতে প্রথমে একজন কর্নেল ও দুই ভারতীয় সৈনিকের মৃত্যুর কথা বলা হলেও পরে নতুন এক বিবৃতিতে জানানো হয় যে, আশঙ্কাজনক আরও ১৭ জনেরও মৃত্যু হয়েছে।

এদিকে ভারতীয় সংবাদসংস্থা এএনআই জানিয়েছে যে, ওই সংঘর্ষে চীনেরও কমপক্ষে ৪৩ জন সেনা সদস্য হতাহত হয়েছে। যদিও চীনের সেনা সূত্র থেকে এব্যাপারে কোনও নিশ্চিত বিবৃতি পাওয়া যায়নি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১