বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

করোনা দুই তিন বছর স্থায়ী হতে পারে : ডিজি

আকাশবার্তা ডেস্ক :

দেশের করোনা পরিস্থিতি এক, দুই বা তিন মাসে শেষ  হচ্ছে না, এটি দুই থেকে তিন বছর বা তার চেয়েও বেশি দিন স্থায়ী হবে। বললেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

আজ বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে করোনাভাইরাসের নিয়মিত হেল্থ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

মহাপরিচালক বলেন, বাংলাদেশে করোনা সংক্রমণের উচ্চ হার কিছুদিন পরেই কমে আসতে পারে। তবে তা স্থায়ী হতে পারে আরও তিন বছর বা তারও বেশি। কিন্তু তখন হয়তো সংক্রমণের মাত্রা উচ্চ হারে নাও থাকতে পারে। তিনি বলেন, বাংলাদেশ অত্যন্ত ঘনবসতিপূর্ণ দেশ। আর করোনাও অত্যন্ত ছোঁয়াচে ভাইরাস।

এ কারণে অসতর্ক চেলাফেরা ও স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে না চললে এ দেশে সংক্রমণের হার মোকাবিলা করা কঠিন হয়ে পড়বে। আবার দীর্ঘদিন অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ থাকলে কর্মহীনতা, আয়-রোজগারের পথ বন্ধ হয়ে গেলে নানা সামাজিক সমস্যা, রোগবালাই, অপুষ্টির কারণে অনেকের মৃত্যু ঘটতে পারে।

সে কারণে জীবন-জীবিকার মধ্যে একটি ভারসাম্য রক্ষা করার জন্য সরকারকে কাজ করতে হচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১