মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

সৌদিতে করোনায় ৩৭৫ বাংলাদেশির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাসে সৌদিতে চার চিকিৎসকসহ ৩৭৫ বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ।

বৃহস্পতিবার (১৮ জুন) রাতে সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস, জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট এবং হজ মিশনের কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত এক অনলাইন সভায় রাষ্ট্রদূত এ তথ্য জানান।

রাষ্ট্রদূত মসীহ বলেন, আমরা প্রবাসীদের সব ধরনের সেবা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছি। এ পর্যন্ত প্রায় ৩০ (ত্রিশ) হাজার প্রবাসীকে খাদ্য সহায়তা প্রদান করেছি।

তিনি জানান, সৌদি আরবের সব প্রান্তে অবস্থিত প্রবাসীদের জরুরি চিকিৎসা পরামর্শ প্রদানের জন্য প্রায় ৬০ জন চিকিৎসক টেলিফোনে পরামর্শ প্রদান করছেন। আক্রান্তদের দূতাবাসের পক্ষ থেকে হাসাপাতালে ভর্তি ও প্রয়োজনীয় ফলোআপ করা হচ্ছে।

দেশটিতে আটকা পড়া বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে নেয়ার জন্য বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান রাষ্ট্রদূত।

তিনি বলেন, প্রবাসীদের কথা ভেবে আমরা এ সময়েও দূতাবাস থেকে পাসপোর্ট সেবা ও অন্যান্য সেবা প্রদান অব্যাহত রাখা হয়েছে।

রাষ্ট্রদূত দেশটিতে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের জন্য বিনামূল্যে করোনাভাইরাসের চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য সৌদি বাদশাহকে আন্তরিক ধন্যবাদ জানান।

প্রসঙ্গত মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশটিতে প্রায় ২১ লাখ প্রবাসী বাংলাদেশি রয়েছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১