মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

সুখবর : অবশেষে করোনার ভ্যাকসিন আবিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক :

অবশেষে প্রাণঘাতী করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের সুখবর দিলেন নাইজেরিয়া। দেশটির একদল বিজ্ঞানী করোনাজনিত কোভিড-১৯ প্রতিরোধে সফল ভ্যাকসিন আবিষ্কারে সক্ষম হয়েছেন বলে বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

নাইজেরিয়ার কোভিড-১৯ বিষয়ক গবেষক দলের প্রধান ড. ওলাদিপো কোলাওল বলেন, এ ধরনের বৈশ্বিক মহামারির সমাধান দিতে পারাটা আমাদের জন্য আবেগের। নাইজেরিয়ার এ গবেষকের দাবি, তার দলের আবিষ্কৃত ভ্যাকসিনটি এখন বাস্তবতা।

এ প্রসঙ্গে নাইজেরিয়ার এডা প্রদেশের অ্যাডিলেক বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গত শুক্রবার (১৯ জুন) ড. ওলাদিপো বলেন, ভ্যাকসিনটি খাঁটি। আমরা বেশ কয়েকবার ভ্যাকসিনটি যাচাই করেছি। ভ্যাকসিনটি আফ্রিকানদের কথা মাথায় রেখে তৈরি করা হলেও অন্যান্য জাতিগোষ্ঠীর জন্যও এটি কাজ করবে। এটি ভুয়া হতে পারে না। ভ্যাকসিনটি দৃঢ়প্রত্যয়ের ফল। অনেক বৈজ্ঞানিক প্রচেষ্টায় ভ্যাকসিনটি তৈরি হয়েছে।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে আরও বলা হয়, ট্রিনিটি ইমিউনোডিফিসিয়েন্ট ল্যাবরেটরি ও হেলিক্স বায়োজেন কনসাল্টের ২০ হাজার মার্কিন ডলার অর্থায়নে এ ভ্যাকসিন গবেষণা প্রকল্পটির কাজ শুরু হয়েছিল।

ড. ওলাদিপো কোলাওলে বলেন, সম্ভাব্য সর্বোত্তম ভ্যাকসিন ক্যান্ডিডেটস বাছাইয়ের জন্য আফ্রিকাজুড়ে করোনাভাইরাসের নমুনা থেকে জিনোম সংগ্রহ করেছে তার দল। এখনো ভ্যাকসিনটির কোনো নাম নির্ধারণ করা হয়নি।

ড. ওলাদিপো কোলাওলে আরও বলেন, ভ্যাকসিনটি ব্যাপক পরিসরে ব্যবহারের জন্য কমপক্ষে আরও ১৮ মাস সময় লাগবে। এ সময়ের মধ্যে প্রতিষেধকটি নিয়ে বৃহৎ পরিসরে গবেষণা, বিশ্লেষণ ও স্বাস্থ্য কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১