শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

লক্ষ্মীপুরে ডাক্তার প্রেসক্রিপশনের ছবি তুলতে রিপ্রেজেন্টেটিভদের ওপর নিষেধাজ্ঞা

আকাশবার্তা ডেস্ক :
লক্ষ্মীপুরে রোগীদের ডাক্তার প্রেসক্রিপশনের ছবি তুলতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। জেলা সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমদ এক পরিপত্রের মাধ্যমে এই নিষেধাজ্ঞা আরোপ করেন।গত ৮ মে (যার নং সিএসএল/শ-প্রশাঃ১/১৭/৩৮৯৪/৬) এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
নিষেধাজ্ঞায় বলা হয়, বিভিন্ন ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভরা ডাক্তার চেম্বারের সামনে ওঁপেতে বসে থাকেন।ডাক্তার চেম্বার থেকে রোগী বের হলে প্রেসক্রিপশন দেখার জন্য হুমড়ি খেয়ে পড়েন কোন কোম্পানীর ওষুধ লিখেছে দেখার জন্য। এ সময় রিপ্রেন্টেটিভরা মোবাইলের মাধ্যমে ছবি তোলেন।ওই ছবি স্ব স্ব কোম্পানীর নিকট প্রেরণ করেন তারা। অথচ ওই প্রেসক্রিপসনে রোগীদের বিভিন্ন গোপন বিষয় থাকে।
এছাড়াও ছবি তোলার সময় রোগীদের প্রেসক্রিপশন নিয়ে টানাটানি করা হয়।এতে রোগীরা বিব্রতকর অবস্থার শিকার হন।
এমতাবস্থায় রোগীদের হয়রানী থেকে বাঁচাতে প্রেসক্রিপশনের ছবি তোলার ওপর নিষেধাজ্ঞা জারি করেন কর্তৃপক্ষ। আদেশকৃত পরিপত্রটি সকল ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগণনষ্ট্রিক সেন্টার গুলোতে পাঠানো হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮