বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

মারা গেছেন ইফার সাবেক ডিজি সামীম আফজাল

আকাশবার্তা ডেস্ক :

ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) আলোচিত সাবেক মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল (৬৫) মারা গেছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

ইসলা‌মিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস মিছবাহুর রহমান চৌধুরী গণমাধ্যমকে এ ত‌থ‌্য নি‌শ্চিত করেছেন।

সাবেক এই ইফা ডিজি দীর্ঘ‌দিন ধরে মরণব্যাধি ক্যান্সারসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

এদিকে আজ শুক্রবার (২৬ জুন) বাদ ফজর জহুরী মহল্লা মসজিদে, সকাল ৯টায় নারিন্দা শাহসাহেব বাড়ি মসজিদ প্রাঙ্গণে এবং বাদ জুমা গ্রামের বাড়িতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

মৃত্যুকালে সামীম মোহাম্মদ আফজাল স্ত্রী ও এক মেয়েসহ অসংখ‌্য গুণগ্রা‌হী রেখে গেছেন।

এদিকে তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ।

পরিবারের বরাত দিয়ে মিছবাহুর রহমান চৌধুরী আরও জানান, রাজধানীর মোহাম্মদপুরের বাসায় শা‌রী‌রিক অবস্থার অবন‌তি ঘটলে বৃহস্পতিবার (২৫ জুন) রাত ১০টার দিকে তাকে গ্রিন রোডের সেন্ট্রাল হাসপাতালে ভ‌র্তি করা হয়। এরপর ১০টা ২০ মি‌নিটে তি‌নি মৃত্যুবরণ করেন।

উল্লেখ্য টানা ১১ বছর ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ (ইফাবা) মহাপরিচালকের দায়িত্ব পালন করেন সামীম মোহাম্মদ আফজাল। গত বছরের ৩০ ডিসেম্বর তার মেয়াদ শেষ হয়।

এর আগে দীর্ঘ ২৫ বছর জেলা ও দায়রা জজসহ বিচার বিভাগীয় বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছিলেন সামীম মোহাম্মদ আফজাল।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১