সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

ননএমপিও শিক্ষক-কর্মচারীদের সুখবর দিলেন প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

করোনাভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতিতে সুবিধাবঞ্চিত নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের জন্য ৪৬ কোটি ৬৩ লাখ টাকা প্রণোদনা হিসেবে বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৫ জুন) শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এ তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপিওবিহীন শিক্ষকদের জন্য ৪৬ কোটি ৬৩ লাখ ৩০ হাজার টাকা প্রণোদনা হিসেবে বরাদ্দ দিয়েছেন। এ অর্থ এমপিও সুবিধা পাচ্ছে না এমন ৮০ হাজার ৭৪৭ জন শিক্ষক ও ২৫ হাজার ৩৮ কর্মচারীর মধ্যে বিতরণ করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মমিনুর রশিদ আমিন বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নন-এমপিওভুক্ত শিক্ষকদের জন্য প্রণোদনা অর্থ অনুমোদন করেছেন। আমাদের কাছে এ অর্থ এখনও পৌঁছেনি।

তিনি বলেন, শিক্ষক-কর্মচারীদের তালিকা আমাদের কাছে রয়েছে। প্রণোদনার অর্থ এলে তা তাদের ব্যক্তিগত অ্যাকাউন্ট নম্বরে পাঠিয়ে দেয়া হবে। এ অর্থ পেলে করোনা পরিস্থিতিতে কিছুটা হলেও তারা স্বস্তি পাবেন।

জানা গেছে, শিক্ষকদের এককালীন ৫ হাজার ও কর্মচারীদের দুই হাজার ৫০০ করে টাকা দেয়া হবে। শিগগিরই এ টাকা বিতরণ শুরু হবে। জেলা প্রশাসকদের মাধ্যমে ব্যানবেইসের তালিকায় থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নন-এমপিও শিক্ষকের তথ্য যাচাই করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে নন-এমপিও শিক্ষকদের আর্থিক সহায়তা দিতে ইতোমধ্যে তাদের বিকাশ, নগদ, রকেট ও মোবাইল ফোন নম্বর সংগ্রহ করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এখন পর্যন্ত আগামী ৬ আগস্ট পর্যন্ত বন্ধের ঘোষণা আছে। সংক্রমণ পরিস্থিতি অব্যাহত থাকলে এই বন্ধ আরও দীর্ঘ হতে পারে। এর ফলে পড়াশোনার ক্ষতির পাশাপাশি বেসরকারি শিক্ষক-কর্মচারীরা বিশেষ করে সরকারের অনুুদানের বাইরে থাকা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা খুবই সংকটে পড়ে যায়। এ জন্য তাদের কীভাবে সহায়তা করা যায় সেটি নিয়ে বেশ কিছুদিন ধরেই প্রস্তুতি চলছিল।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930