বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ ইং ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

আর মাত্র ১ মাস পরেই আসছে করোনার ভ্যাকসিন!

আকাশবার্তা ডেস্ক :

মহামারি আকারে পুরো বিশ্বে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে এখন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা লাফিয়ে বাড়ছে। করোনার কোনও প্রতিষেধক বিশ্বে আবিষ্কার না হওয়ায় কোনওভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এই প্রাণঘাতী ভাইরাসটিকে।

তবে এর মধ্যে আশার আলো দেখালেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জেনার ইনস্টিটিউট ও অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপ। তারা গত এপ্রিলে করোনার সম্ভাব্য প্রতিষেধক ‘ডিএনএ ভ্যাকসিনের’ হিউম্যান ট্রায়াল শুরু করেছিল, যা শেষ ধাপে রয়েছে বলে জানিয়েছেন।

পরীক্ষার এই শেষ ধাপ সফল হলে মাত্র এক মাস পরে অর্থাৎ জুলাইতেই মিলতে পারে বহুল প্রতীক্ষিত করোনার প্রতিষেধকটি, আশা করছেন অক্সফোর্ড বিজ্ঞানীরা।

শনিবার (২৭ জুন) প্রতিষ্ঠানটির বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডার জানায়, এই ভ্যাকসিনের পর পর দু’টি হিউম্যান ট্রায়াল সফল হয়েছে। এখন তৃতীয় পরীক্ষারও সবকিছু ঠিকঠাক চলছে।

বিজনেস ইনাসাইডার ছাড়াও আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য ওয়াল’ও জেনার ইনস্টিটিউটের তৃতীয় ট্রায়ালেও ভ্যাকসিনের সফলতার খবর জানিয়েছে। তবে এক্ষেত্রে তারা সংবাদের কোনও সূত্র উল্লেখ করেনি।

অবশ্য এসব খবরের আগেই এই গবেষকদলের প্রধান ও জেনার ইনস্টিটিউটের ভ্যাকসিনোলজির অধ্যাপক সারা গিলবার্ট বিবিসির কাছে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘চ্যাডক্স ১ এনকভ-১৯’ নামের এই ভ্যাকসিনের কার্যকারিতার বিষয়ে তিনি প্রায় নিশ্চিত।

ওই সময় অধ্যাপক সারা জানিয়েছিলেন, যুক্তরাজ্য, চীন, ইউরোপ ও ভারতের মোট ৭টি গবেষণা সংস্থা তাদের এই কার্যক্রমের অংশীদার হিসেবে আছে। অক্সফোর্ডে হিউম্যান জেনেটিক্স প্রজেক্টের হয়ে ইবোলার ভ্যাকসিন তৈরির গবেষকদলের প্রধানও ছিলেন সারা।

বিবিসির প্রতিবেদনে আরও জানা গেছে, শিম্পাঞ্জির সাধারণ সর্দির ভাইরাসের দুর্বল সংস্করণ অ্যাডেনো ভাইরাস ব্যবহার করে ‘চ্যাডক্স ১’ উদ্ভাবন করা হয়েছে।

গবেষকদের আশা, এই ভাইরাস থেকে আবিষ্কার করা এই ভ্যাকসিন মানব শরীরে প্রয়োগ করলে প্রয়োজনীয় অ্যান্টিবডি বা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে, যা ঠেকিয়ে দেবে করোনাভাইরাসকে।

খবর বিজনেস ইনসাইডার, বিবিসি, দ্য ওয়াল

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১