সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
সোমবার দুপুরে লক্ষ্মীপুরে র‌্যাবের অভিযানে আটক সোলায়মান ও উদ্ধারকৃত মাদকদ্রব্য।

লক্ষ্মীপুরে র‌্যাবের অভিযানে মাদক কারবারি আটক, বিয়ার ও বিদেশি মদ উদ্ধার

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুর পৌর শহরের একটি বাড়িতে অভিযান চালিয়ে ৭২ পিস বিয়ার ক্যান ও ১৯ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি মো. সোলায়মানকে (৩০) আটক করেছে র‌্যাব-১১। সোমবার (২৯ জুন) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের ২নং ওয়ার্ডস্থ পানির ট্যাংক রোড এলাকায় ওই যুবকের ভাড়া বাসায় অভিযান চালায় র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ইউনিট। এসময় চার কার্টুনে ৭২ পিস বিয়ার ক্যান ও ১৯ বোতল বিদেশি মদসহ সোলায়মানকে আটক করা হয়।

আটককৃত সোলায়মান পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ দক্ষিণ বাঞ্চানগর গ্রামের শামছুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে ওই সড়কে দীর্ঘদিন যাবত মাদক কারবার পরিচালনার অভিযোগ রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আবু সালেহ জানান, লক্ষ্মীপুর পৌর শহরের পানির ট্যাংকি রোডস্থ আবাসিক বাড়িতে ভাড়া বাসায় বিপুল পরিমাণ মদসহ মাদকদ্রব্য আনা হয়েছে। এমন গোপন সংবাদে ওই বাড়িতে অভিযান চালায় র‌্যাব। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এছাড়া অপর জড়িত যুবক রকিকে আটকের চেষ্টা চলছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930