সোমবার ২রা মার্চ, ২০২৬ ইং ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

এটি দুর্ঘটনা নয় হত্যাকাণ্ড : প্রতিমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, সিসি ক্যামেরার ফুটেজে দেখে মনে হয়েছে এটি দুর্ঘটনা নয় হত্যাকাণ্ড।

এ ঘটনায় যেই দায়ী হোক না কেন, তাদের শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন তিনি।

সোমবার (২৯ জুন) বিকেলে সদরঘাট শ্যামবাজার এলাকায় দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর প্রতিমন্ত্রী এমন ধারণার কথা জানান। এদিন সকালে ময়ূর-২ লঞ্চের ধাক্কায় মর্নিং বার্ড লঞ্চটি অর্ধ শতাধিক যাত্রী নিয়ে ডুবে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে সেখান থেকে।

বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করতে যান নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি বিআইডব্লিউটিএ’র সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

তিনি সাংবাদিকদের জানান, সিসি ক্যামেরার ফুটেজ দেখে প্রাথমিকভাবে ধারণা হচ্ছে এটা দুর্ঘটনা নয় হত্যাকাণ্ড। তবে এ ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। যদি লঞ্চের মালিক দোষী হয়, তাহলে তাকেও আইনের আওতায় আনা হবে।

নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ বলেন, লঞ্চডুবির ঘটনায় মৃত পরিবারকে দেড় লাখ টাকা করে দেয়া হবে। এছাড়া লাশ দাফনের জন্য নগদ ১০ হাজার টাকা করে দেয়া হবে বলে জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ।

তিনি আরও জানান, এছাড়া সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সাত দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১