সোমবার ২রা মার্চ, ২০২৬ ইং ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান
প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি

সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে ভারত, নেপালের প্রধানমন্ত্রীর অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক :

নেপালের বর্তমান নির্বাচিত সরকার উৎখাত করতে ভারত ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি।

রোববার (২৮ জুন) প্রয়াত কমিউনিস্ট নেতা মদন ভান্ডারির ৬৯তম জন্মবার্ষিকী উপলক্ষে এক ভাষণে তিনি এ অভিযোগ করেন।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয় কে পি শর্মা ওলি বলেন, নেপালের নতুন মানচিত্রে লিপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরা অন্তর্ভুক্ত হওয়ায় তাকে ক্ষমতা থেকে সরাতে প্রতিপক্ষদের উস্কানি দিচ্ছে দিল্লি।

তিনি বলেন, নেপালের সংবিধান সংশোধন নিয়ে ভারতে বৈঠক করা হচ্ছে। আমার সরকার ফেলতে ষড়যন্ত্র চলছে।  তবে এই যড়যন্ত্রকে আমি গুরুত্ব দিতে চাই না।

ওলি আরও বলেন, নেপালের ভূখণ্ড চিহ্নিত করায় খুশি হয়নি ভারত। আর আমাদের জাতীয়তাবাদ এত দুর্বল নয়। আমরা আমাদের মানচিত্র পরিবর্তন করেছি এবং এখন যদি দেশের প্রধানমন্ত্রীকে পদচ্যুত করা হয় তাহলে নেপালের কাছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।

নেপালের পার্লামেন্টের নিম্নকক্ষে দেশটির সংবিধানের দ্বিতীয় সংশোধনী ১৩ জুন সর্বসম্মতিক্রমে পাস হয়। এতে নতুন মানচিত্র গ্রহণ করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১