মঙ্গলবার ১৪ই এপ্রিল, ২০২৬ ইং ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

টিকটকসহ ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ ভারতে

আন্তর্জাতিক ডেস্ক :

লাদাখে ভারত ও চীন দু’দেশের সেনাদের মধ্যে সংঘর্ষের জেরে এবার দেশটিতে চীনা পণ্য বয়কটের ডাক উঠেছে। তারই ধারাবাহিকতায় ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। এই অ্যাপগুলোর মধ্যে রয়েছে টিকটক, উইচ্যাট এবং ইউসি ব্রাউজারের মতো জনপ্রিয় অ্যাপও।

ভারতীয় তথ্য়প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় গোয়েন্দারা জানিয়েছেন যে, অ্য়ান্ড্রয়েড ও আইওএস প্ল্য়াটফর্মে মোবাইল অ্য়াপকে অপব্য়বহার করে গ্রাহকদের গোপনীয়তা লঙ্ঘনের চেষ্টা করা হচ্ছে। সেই কারণেই সবদিক বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হল।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর আগেই বলেন যে ভারতের পক্ষ থেকে চীনকে ‘উপযুক্ত জবাব দেওয়া হবে’। তার একদিন পরেই এই পদক্ষেপ এসেছে।

তিনি ‘আত্মনির্ভর ভারত’ অভিযানের কথা তুলে ধরে চীনা পণ্য বর্জনের আহ্বান জানান।

‘আমরা স্থানীয়দের থেকেই জিনিস কিনব এবং স্থানীয়দের পক্ষেই থাকব এবং এটি ভারতকে আরও শক্তিশালী হতে সহায়তা করবে’, বলেন তিনি।

তথ্য়প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ব্য়াপারে জানানো হয়েছে, ওই অ্য়াপগুলি দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা, দেশের সুরক্ষার জন্য় ক্ষতিকারক। সেকারণেই ওই অ্য়াপগুলিকে নিষিদ্ধ করা হয়েছে। তথ্য় প্রযুক্তি আইনের ৬৯এ ধারায় অ্য়াপগুলি নিষিদ্ধ করা হয়েছে।

এদিকে করোনা ভাইরাসে বিপর্যস্ত দেশের পরিস্থিতি ও চীনের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনা নিয়ে আজ বিকাল চারটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রসঙ্গত, গত ১৫ জুন ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের জেরে ২০ জন ভারতীয় সেনা মারা যান ও ৭০ এরও বেশি সেনা আহত হন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০