বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

বিদ্যুৎ বিল পরিশোধের সময় আরও বাড়লো

আকাশবার্তা ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে গেলো তিন মাস বিলম্ব মাশুল ছাড়া বিদ্যুৎ বিল দেয়ার সুবিধা দেয়া হয়েছিল। এ তিন মাসের বিল জুনের মধ্যেই পরিশোধ করার কথাও বলা হয়েছিল।

তবে ভুতুড়ে বিল (অতিরিক্ত) আসায় এবার বিড়ম্বনায় পড়েছেন অনেক গ্রাহক। এসব ত্রুটিপূর্ণ বিল সংশোধনের জন্য ১০ দিনের সময় দেয়া হয়েছে বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোকে। এতে বিল পরিশোধের জন্য আরো ১০ দিন বাড়তি সময় পাচ্ছেন গ্রাহকরা।

মঙ্গলবার (৩০ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এসব তথ্য জানিয়েছেন।

এছাড়া ত্রুটিপূর্ণ বিদ্যুৎ বিল নিয়ে বিভিন্ন অভিযোগের প্রেক্ষাপটে তা সংশোধনে ছয়টি পদক্ষেপের কথা জানিয়েছে সরকার।

এরমধ্যে রয়েছে- কয়েক মাসের ইউনিট একত্র করে একসঙ্গে অধিক ইউনিটের বিল না করা, বকেয়া মাসগুলোর আলাদা বিদ্যুৎ বিল তৈরি করা (দরকারে আগের মাসের বিল থেকে ধারণা নেয়া যাবে) ইত্যাদি।

এই প্রসঙ্গে গত সোমবার সংসদে বকেয়া ও ত্রুটিপূর্ণ বিদ্যুৎ বিল নিয়ে এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এসব পদক্ষেপের বিষয়ে বিস্তারিত জানিয়েছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১