রবিবার ১লা মার্চ, ২০২৬ ইং ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

দেশে আরও ৪১ জনের মৃত্যু, আক্রান্ত ৩৭৭৫

আকাশবার্তা ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ১ হাজার ৮৮৮ জন মারা গেছেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩৭৭৫ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত বেড়ে ১ লাখ ৪৯ হাজার ২৫৮ জন।

বুধবার (১ জুলাই) বেলা আড়াইটায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ২ হাজার ৪৮৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬২ হাজার ১০২ জন।

সারা দেশে আজ ১৬ হাজার ৮৯৮টি নমুনা সংগ্রহ করা হয়। ৬৯টি ল্যাবে আগের ও নতুন করে সংগ্রহ করা নমুনা থেকে ১৭ হাজার ৮৭৫টি পরীক্ষা করা হয়। মোট পরীক্ষা করা হয়েছে ৭ লাখ ৮৪ হাজার ৩৩৫টি নমুনা।

তিনি বলেন, চব্বিশ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের ৩৮ জনই পুরুষ, নারী তিন জন।

বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে। দশ দিনের মাথায় প্রথম মৃত্যু হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১