শোক সংবাদ :
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা আ.লীগের সাবেক সভাপতি ও তিনবারের উপজেলা চেয়ারম্যান তোজাম্মেল হোসেন দুলাল চৌধুরী (৭২) ইন্তেকাল করেছেন, (ইন্নালিল্লাহে……..রাজেউন)। রোববার (১৪ মে/২০১৭) সকালে ঢাকায় মেয়ের বাসায় হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মারা যান তিনি।
মৃত্যুকালে তিনি এক স্ত্রী, এক ছেলে, দু্ই মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন । মরহুম চৌধুরী উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামের চৌধুরী পরিবারের সন্তান । তার মৃত্যুতে স্বজন-শুভাকাঙ্খি এবং উপজেলার রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
গ্রামের বাড়িতে মরহুমের জানাজার প্রস্তুতি চলছে ।