বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ ইং ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি
প্রতিকী ছবি।

কুকুরের চিৎকারে বাঁচল নবজাতকের প্রাণ

এক্সক্লুসিভ ডেস্ক :

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় কুকুরের চিৎকারে প্রাণ বাঁচল এক নবজাতকের। বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়।

হাসপাতাল সংশ্লিষ্টরা জানায়, বুধবার দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের ড্রেনের পাশে নবজাতক শিশুটিকে কুকুর ঘিরে রেখেছিল। এ অবস্থায় কুকুরের চিৎকারের শব্দে নৈশপ্রহরী নবজাতকটিকে দেখতে পান। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে অবগত করলে তাৎক্ষণিক শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সুইপার মিনতি সরকার উদ্ধার করেন। শিশুটির শরীরে কাদামাটি ও কুকুর কামড়ের ক্ষত চি‎‎হ্ন থাকায় হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

পরে হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাটির বিষয়ে থানা পুলিশকে অবগত করলে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান ও এসআই শামসুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রেজাউল করিম জানান, হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে জেনেছি শিশুটির শারীরিক অবস্থা তেমন ভাল নয়। নবজাতকের সু-চিকিৎসার বিষয়ে হাসপাতাল ও পুলিশ প্রশাসনকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুনির আহমেদ বলেন, অজ্ঞাত নবজাতক ছেলেটিকে কুকুর আহত করেছে। উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম জানান, উদ্ধার হওয়া নবজাতকের সু-চিকিৎসার বিষয়ে রোগী কল্যাণ তহবিল হতে আর্থিক সহযোগিতা অব্যাহত থাকবে। শিশুটি সুস্থ হওয়ার পর দত্তক দেয়ার বিষয়টি আবেদনের প্রেক্ষিতে আদালত কর্তৃক সম্পন্ন হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০