শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ ইং ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি
ফাইল ছবি।

এন্ড্রু কিশোরের শেষকৃত্য ১৫ জুলাই

আকাশবার্তা ডেস্ক :

প্লেব্যাক সম্রাট খ্যাত কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর গতকাল (৬ জুলাই) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে দেহত্যাগ করেন। বর্তমানে তার মরদেহ রাজশাহীর একটি হাসপাতালের হিমঘরে রাখা রয়েছে।

তার দুই ছেলে-মেয়ে অস্ট্রেলিয়ায় থাকায় তাদের আসতে কয়েকদিন সময় লাগবে। ফলে তার শেষকৃত্য অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী ১৫ জুলাই। এমনটাই জানিয়েছেন তার ভগ্নিপতি প্যাট্রিক  বিপুল বিশ্বাস।

মৃত্যুর আগেই তিনি নির্ধারিত করে গেছেন তার সমাধিস্থলের জায়গা ফলে সেখানেই তাকে সমাধিত করা হবে বলে জানান তার ভগ্নিপতি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। এন্ড্রু কিশোর স্ত্রী লিপিকা এন্ড্রু, ছেলে এন্ড্রু সপ্তক ও মেয়ে এন্ড্রু সঙ্গাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

দেশ বরেণ্য এই শিল্পী দীর্ঘদিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। গত বছরের সেপ্টেম্বর থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দেশ বরেণ্য এই শিল্পী। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার ৯ মাস পর গত ১১ জুন রাতে বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন তিনি।সপ্তাহ খানেকের বেশি মিরপুরের বাসায় সময় কাটানোর পর রাজশাহী চলে আসেন।

এই সঙ্গীতশিল্পী আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এন্ড্রু কিশোরের জনপ্রিয় গানের তালিকায় রয়েছে ‘জীবনের গল্প আছে বাকি অল্প’, ‘হায়রে মানুষ রঙিন ফানুস’, ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’, ‘আমার সারাদেহ খেয়ো গো মাটি’, ‘আমার বুকের মধ্যে খানে’, ‘সবাই তো ভালোবাসা চায়’, ‘ওগো বিদেশিনী’সহ অসংখ্য গান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০