বৃহস্পতিবার ১২ই মার্চ, ২০২৬ ইং ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় গরু আনতে কত খরচ, জানালেন রেলমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

আসন্ন কোরবানির ঈদে উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চল থেকে ঢাকায় গরু আনতে কত খরচ পড়বে, খোলাসা করলেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। তিনি জানিয়েছেন, মাত্র ১৫০০ টাকায় ঢাকায় গরু আনা যাবে।

এরই মধ্যে উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চল থেকে ঢাকা ও চট্টগ্রামমুখী কোরবানির পশু পরিবহনের পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ রেলওয়ে।

মঙ্গলবার (৭ জুলাই) রেলভবনে এ তথ্য জানান রেলমন্ত্রী।

ঢাকায় গরু কবে থেকে আনা যাবে এই প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রাণিসম্পদ অধিদফতর ও সংশ্লিষ্ট ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা করে সম্ভাব্য দিন তারিখ, রুট ও স্টেশন নির্ধারণ করা হবে। ব্যবসায়ীদের চাহিদার ভিত্তিতে যেকোনো দিন থেকেই এ ট্রেন চালু করা যাবে।

নূরুল ইসলাম সুজন বলেন, গাইবান্ধা, পাবনা বা কুষ্টিয়া থেকে চট্টগ্রামে প্রতি গরুর ভাড়া সর্বোচ্চ ২ হাজার ৫০০ টাকা। এছাড়া ঢাকায় আনতে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকা খরচ হতে পারে।

আগ্রহী ব্যবসায়ীদের রেলওয়ের কন্ট্রোল নম্বর ০১৭১১-৬৯১৫২০-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এদিকে চলতি বছরের মার্চ মাস থেকে করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারের সাধারণ ছুটি ঘোষণার পর সারাদেশের কৃষকরা তাদের পণ্য নিয়ে বিপাকে পড়ে। সেই পণ্য বাজারাজাত করতে সরকার বিভিন্ন উদ্যোগ নেয়।

এরই পরিপ্রেক্ষিতে রেলসেবায় যুক্ত হয় নতুন কৃষিপণ্যবাহী ম্যাংগো স্পেশাল নামের একজোড়া ট্রেন। এই ট্রেন দুটি চলাচল করছে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা রুটে। যা কৃষি পণ্যবাহী হিসেবে চলাচল করছে।

এদিকে গত ৫ জুন রাজশাহী থেকে আম নিয়ে এর যাত্রা শুরু হয়। রহনপুর থেকে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী হয়ে আমের ট্রেন দুটি ঢাকায় প্রবেশ করে। স্টেশনের দূরত্ব ভেদে ভাড়া পড়ছে প্রতিকেজি সর্বনিম্ন ১ টাকা ১০ পয়সা থেকে সর্বোচ্চ ১ টাকা ৩০ পয়সা।

আমের পাশাপাশি সব ধরনের শাক-সবজি, ফলমূল, ডিমসহ উত্তরের বিভিন্ন কৃষিজাত দ্রব্যও ট্রেনে পরিবহন করা হয়। তারই ধারাবাহিকতায় এবার আসন্ন ঈদুল আজহায় বাংলাদেশ রেলওয়ে কোরবানির পশু পরিবহন করতে যাচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১