এক্সক্লুসিভ ডেস্ক :
নওগাঁর ধামরাইরহাটে বাল্যবিবাহ করতে এসে জাহিদ হাসান (২৩) নামের এক তরুণকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গণপতি রায়ের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এই দণ্ড দেয়া হয়।
জানা গেছে, উপজেলার আড়ানগর ইউনিয়নের কাজিপুর এলাকার মাহবুব আলমের ৯ম শ্রেণিতে পড়ুয়া মেয়ে নদী ( ছদ্মনাম) (১৬) ও পার্শ্ববতী পত্নীতলা উপজেলার পাটিআমলাই এলাকার সামসুল ইসলামের ছেলে জাহিদ হাসান (২৩) এর সহিত কোর্ট এফিডেভিটের মাধ্যমে বুধবার সন্ধ্যায় বিয়ের আয়োজন করা হয়।
এসময়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সহায়তায় জাহিদ হাসান নামের ওই বরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে বাল্যবিবাহ নিরোধ আইনে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদানের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।