বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ ইং ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

২০ মণ ওজনের ষাঁড় সম্রাটের দাম ৬ লাখ

আকাশবার্তা ডেস্ক :

নওগাঁর ধামইরহাটে ২০ মণ ওজনের ষাঁড় সম্রাট কোরবানির জন্য প্রস্তুত রাখা হয়েছে। উপজেলার প্রত্যন্ত অঞ্চলে কৃষক পর্যায়ে স্বাস্থ্য সম্মতভাবে এই ষাড়টি পালন করা হয়ছেয়ে। বর্তমানে সেটিকে নিজ বাড়িদে রেখে স্বাস্থ্য বিধি মেনে বিক্রয় করার জন্য প্রস্তুত রাখা হয়েছে।

জানা গেছে, উপজেলার আড়ানগর ইউনিয়নের অন্তর্গত গোকুল গ্রামের আলিমুদ্দিনের ছেলে কৃষক মো.মনছুর আলম শখের বসে একটি ফিজিয়াম জাতের ষাড়ের বাচ্চা ক্রয় করেন প্রায় তিন বছর আগে। বর্তমানে ষাড়টির বয়স ৩ বছর এবং ৪ দাঁত। এর উচ্চতা প্রায় ৬ ফিট এবং লম্বায় এটি প্রায় ১০ ফিট।

স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ীরা জানান ষাড়টির ওজন প্রায় ২০ মণ। এতে মাংস পাওয়া যাবে প্রায় ১৬ মণ। এর চাওয়া দাম রাখা হয়েছে ৬ লাখ টাকা। এব্যাপারে কৃষক মো.মনছুর আলম বলেন, ৩ বছর আগে তিনি শখ করে ফিজিয়াম জাতের এড়ে ষাড় ক্রয় করনে।

ষাড়টির নাম শখ করে রাখা হয়েছিল সম্রাট। প্রতিদিন তাকে গোসল করা থেকে শুরু করে সবকিছুর দেখভাল করেন তিনি নিজে। সম্রাট সম্পূর্ণ দেশীয় জাতীয় খাবার খায়। বর্তমানে সম্রাট প্রতিদিন আড়াই কেজি গুড়, ৫ কেজি ভুষি,১০ কেজি চালের গুড়া এবং ২ কেজি খুদের ভাত খায়। সম্রাটের কোন রোগবালাই নেই বললেই চলে। কোরবানীর জন্য তাকে প্রস্তুত রাখা হয়েছে।

করোনা কালে হাট বাজারে গিয়ে ষাড়টি বিক্রি না করে স্বাস্থ্য বিধি মেনে নিজ বাড়ী থেকে সুলভ মূল্যে বিক্রি করতে চান ওই কৃষক। সম্রাটের চাওয়া দাম রাখা হয়েছে ৬ লাখ টাকা। তার নিজ মুঠোফোন ০১৭৮৮৯২৫১২২ নম্বর কল করলে ক্রয় সংক্রান্ত বিষয়ে জানা যাবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০