শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

দেশে করোনায় মৃতদের ১৯৪০ জন পুরুষ, নারী ৫১৭

আকাশবার্তা ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেলেন ২ হাজার ৪৫৭ জন। গত একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৩৩ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯৩ হাজার ৫৯০ জন।

বুধবার (১৫ জুলাই) বেলা আড়াইটায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ২৭, নারী ৬ জন। দেশে এখন পর্যন্ত করোনায় মোট ১৯৪০ জন পুরুষ মারা গেছেন, নারী মারা গেছেন ৫১৭ জন। শনাক্ত বিবেচনায় ৭৮ দশমিক ৯৬ শতাংশ পুরুষ, ২১ দশমিক ০৪ শতাংশ নারী মারা গেছেন।

গেল ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে মোট মৃতদের মধ্যে ঢাকা বিভাগে আছেন ১২২৪ জন, চট্টগ্রামে ৬৩৩, রাজশাহীতে ১২৭, খুলনায় ১৩৮, বরিশালে ৮৯ জন, সিলেটে ১১০, রংপুরে ৮০ জন, ময়মনসিংহে ৫৬ জন মারা গেছেন।

দেশে মোট মৃতদের বয়সের শতকরা হারে দেখা যায়, ০ থেকে ১০ বছরের মধ্যে দশমিক ৬৬ শতাংশ, ১১ থেকে ২০ বছর বয়সী ১ দশমিক ১৪ শতাংশ, ২১ থেকে ৩০ বছর বয়সী ৩ দশমিক ০৯ শতাংশ, ৩১ থেকে ৪০ বছর বয়সী ৭ দশমিক ০৮ শতাংশ, ৪১ থেকে ৫০ বছর বয়সী ১৪ দশমিক ৪৯ শতাংশ, ৫১ থেকে ৬০ বছর বয়সী ২৯ দশমিক ৭১ শতাংশ, ৬০ বছরের বেশি বয়স্ক ৪৩ দশমিক ৮৩ শতাংশ মারা গেছেন।

গেল ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্তের হার ২৫ দশমিক ২৩ শতাংশ। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৯ দশমিক ৭৫ শতাংশ। দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৯৩ হাজার ৫৯০ জনে। এদিকে আরও ১৭৯৬ সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ১ লাখ ৫ হাজার ২৩ জন সুস্থ হলেন। সুস্থতার হার ৫৪ দশমিক ২৫ শতাংশ। মৃতের হার ১ দশমিক ২৭ শতাংশ।

মৃতদের মধ্যে ঢাকা বিভাগে আছেন ১৬ জন, চট্টগ্রামে আছেন ৭ জন, রাজশাহীতে ২ জন, রংপুরে ৩ জন, খুলনায় ৫ জন।

২৪ ঘণ্টায় মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, শূন্য থেকে ১০ বয়সীর মধ্যে ১ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ৩ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৫ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ১০ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ৭ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী ৫ জন, ৮১ থেকে ৯০ বছর বয়সী ২ জন মারা গেছেন।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও গত ক’দিনে সংখ্যা লাফিয়ে বাড়ছে। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১