সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

সাহেদ-মাসুদের ১০ দিনের রিমান্ড, তরিকুল ৭ দিনের

আইন আদালত ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাস নমুনা পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান সাহেদ করিম, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভজকে ১০ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।

আর সাহেদের প্রধান সহযোগী তরিকুলের ৭ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গোয়েন্দা পুলিশ কার্যালয় থেকে সাহেদ ও মাসুদকে কড়া নিরাপত্তার মধ্যে আদালতে নিয়ে যাওয়া হয়। এসময় আদালতেও নিরাপত্তার কড়াকড়ি বাড়ানো হয়।

মহানগর হাকিম আদালতের কলাপসিবল গেইট বন্ধ রেখে কেবল দুই পক্ষের আইনজীবীদের ভেতরে প্রবেশ করার অনুমতি দেয়া হয়। সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি দেয়া হয়নি।

বুধবার (১৫ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে বহুরূপী প্রতারক সাহেদকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে হেলিকপ্টারে করে ঢাকায় আনায় তাকে।

বিকালে উত্তরায় র‌্যাব সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে আলোচিত এই আসামিকে গ্রেপ্তার নিয়ে কথা বলেন র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

করোনাভাইরাস পরীক্ষার প্রতিবেদন নিয়ে প্রতারণার অভিযোগ পাওয়ার পর গত ৬ ও ৭ জুলাই উত্তরায় রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র‌্যাব।

তখন হাসপাতালটির নানা দুর্নীতি প্রকাশ পাওয়ার পর জানা যায়, এই হাসপাতালের লাইসেন্সের মেয়াদ পার হয়ে গেছে বহু আগে। এরপর সাহেদ লাপাত্তা হয়ে যান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930