বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

‘ঈদে গণপরিবহন চলবে, বন্ধ থাকবে ভারী যানবাহন’

আকাশবার্তা ডেস্ক :

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,  আসন্ন ঈদুল আজহায় দেশব্যাপী গণপরিবহন চলবে। তবে প্রতিবছরের মতো ভারী পরিবহন ঈদের তিন দিন আগে থেকে বন্ধ থাকবে।

এ বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) গণমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে বিস্তারিত জানাবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

তিনি জানান, কোরবানির ঈদে গণপরিবহন চলবে। ঈদের আগের তিনদিন ভারী যানবাহন বন্ধ থাকবে।

ওবায়দুল কাদের আরো বলেন, ‘জরুরি সেবা, অত্যাবশ্যকীয় পণ্য, পচনশীল দ্রব্য, ওষুধ, গার্মেন্টস সামগ্রী, কোরবানির পশুবাহী গাড়ি এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

‘আমি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ঈদযাত্রায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানাচ্ছি। না হলে ঈদের আনন্দ অচিরেই বিষাদে রূপ নিতে পারে। কঠোরভাবে স্বাস্থ্যবিধি না মানলে করোনার সংক্রমণের মাত্রা উচুঁ ঝুঁকিতে পৌঁছে যাবে বলে ইতোমধ্যে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন।

আসুন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনাগুলো প্রতিপালন করি। স্বাস্থ্যবিধি মেনে চলি, ঘরে থাকি’। 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১