মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

বোরকা ছেড়ে এখন জিন্স পরছেন আইএস বধূ শামীমা

আন্তর্জাতিক ডেস্ক :

আইএস বধূ হতে সিরিয়া যাওয়া ব্রিটিশ নাগরিক শামীমা বেগম বোরকা ছেড়ে এখন জিন্স পরছেন। সিরিয়ার শরণার্থী শিবির থেকে তোলা শামিমার সম্প্রতি একটি ছবিতে এমনটি দেখা গেছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিরর জানিয়েছে।
 
জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএসে যোগ দিতে লন্ডন থেকে সিরিয়ায় পাড়ি জমানো বাংলাদেশি বংশোদ্ভূত শামিমা বেগম যুক্তরাজ্যে ফিরতে পারবেন। তার নাগরিকত্ব বাতিলে সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাতেই তাকে দেশে ফিরতে দেওয়া উচিৎ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) লন্ডনের আপিল আদালত এ রায় দিয়েছে। শামিমার নাগরিকত্ব বাতিলের যে সিদ্ধান্ত নিয়েছিলো ব্রিটিশ সরকার তার বিরুদ্ধে আপিল করেছিলেন শামিমা।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিরর বলছে, আপিল করার পর থেকেই বোরকা ছেড়ে জিন্স পরা শুরু করেছেন শামিমা।সিরিয়ার শরণার্থী শিবির থেকে তোলা শামিমার সম্প্রতি একটি ছবিতে এমনটি দেখা গেছে।

এদিকে শামিমার পক্ষে আদালতের রায়ে হতাশা প্রকাশ করে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এর বিরুদ্ধে তারা আপিল করার অনুমতি চাইবে। এছাড়া যুক্তরাজ্যে প্রবেশের পর শামিমাকে গ্রেপ্তার করা হবে বলেও জানিয়েছে ব্রিটিশ সরকার।

উল্লেখ্য, আইএস বধূ শামীমা বেগম। ২০১৫ সালে জঙ্গি গোষ্ঠী আইএসের সঙ্গে যোগ দিতে লন্ডন থেকে সিরিয়া যান বাংলাদেশি বংশোদ্ভূত এই বৃটিশ তরুণী। ২০১৯ সালে সিরিয়ায় একটি শরণার্থী শিবিরে তার সন্ধান পাওয়া যায়।

সেসময় দেশে ফিরতে চাইলে তার নাগরিকত্ব প্রত্যাহার করে নেয় বৃটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে শামীমা বেগম বলেন, তিনি সিরিয়ায় থাকার সময় ডাস্টবিনে মানুষের কাটা মাথা পড়ে থাকতে দেখেছেন- কিন্তু এসব তাকে বিচলিত করেনি।

শামীমা বেগম আরো বর্ণনা করেন, তার যে দুই বান্ধবী তার সাথে সিরিয়া গিয়েছিলেন তাদের একজন বোমা বিস্ফোরণে মারা গেছেন। তৃতীয় জনের ভাগ্যে কি ঘটেছে তা অস্পষ্ট।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১