শনিবার ২৫শে জুলাই, ২০২৬ ইং ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

ধর্ষণে সহায়তা করায় যুব মহিলা লীগ নেত্রী বহিষ্কার

আকাশবার্তা ডেস্ক :

পঞ্চগড়ের বোদা উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আবিদা সুলতানা লাকিকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

ধর্ষণে সহায়তা ও অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়।

শুক্রবার (১৭ জুলাই) রাতে পঞ্চগড় জেলা মহিলা লীগের সভাপতি নিলুফার ইয়াসমিন ও সাধারণ সম্পাদক মালেকা ইয়াসমিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞোপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ১৬ জুলাই তার বিরুদ্ধে (আবিদা সুলতানা লাকি) পঞ্চগড়ের বোদা থানায় একটি মামলা হয়।

মামলার বিষয়টি উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুব মহিলা লীগ পঞ্চগড় জেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী দলবিরোধী ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বোদা উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আবিদা সুলতানা লাকিকে সাময়িকভাবে বহিষ্কার করা হল।

গত বৃহস্পতিবার উপজেলায় ২৮ বছর বয়সী এক নারীকে মডেল বানানোর কথা বলে ধর্ষণের মামলায় সাজ্জাদ হোসেন মিলন (৩৩) ও ধর্ষণে সহায়তা করায় আবিদা সুলতানা লাকিকে আটক করে বোদা থানা পুলিশ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১