সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

স্বাস্থ্য অধিদফতরে দুদকের অভিযান

আকাশবার্তা ডেস্ক :

স্বাস্থ্য অধিদফতরে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপপরিচালক আবু বকর সিদ্দীকির নেতৃত্বে চার সদস্যের একটি টিম এই অভিযান পরিচালনা করছে।

জানা গেছে, রোববার (১৯ জুলাই) দুপুর ২ টার কিছুক্ষণ আগে তারা স্বাস্থ্য ভবনে প্রবেশ করে। এরপর থেকে তারা স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের রুমেই আছে।

এদিকে দুদক টিম বেশকিছু নথিপত্র জব্দ করেছে বলেও জানা গেছে।

এর আগে আরও জানা গিয়েছিল, চলতি সপ্তাহের যে কোনো দিন দুদকে তলব করা হবে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ ডজনখানেক কর্মকর্তাকে।

সম্প্রতি রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদ করিমের অবৈধ সম্পদ অনুসন্ধান শুরু করে দুদক। মাস্ক, পিপিইসহ সুরক্ষা সামগ্রী কেনাকাটায় কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগের বিষয়েও তদন্ত চলছে। হাসপাতালে যন্ত্রপাতি কেনাকাটায় ঠিকাদারি প্রতিষ্ঠানের পুরানো দুর্নীতির থমকে যাওয়া অনুসন্ধানও আবার নতুন করে সামনে আসে।

এদিকে দুদক সূত্র বলছে, তদন্তের স্বার্থেই এই অভিযান চালানো হচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930