আকাশবার্তা ডেস্ক :
রাজশাহীর পুঠিয়ায় শ্যালিকাকে ধর্ষণ মামলায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুলাভাই ইখলাস নিহত হয়েছেন।
সোমবার (২০ জুলাই) দিবাগত রাতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
পুঠিয়ায় সপ্তম শ্রেণি পড়ুয়া শ্যালিকাকে ধর্ষণ ও আত্মহত্যা প্ররোচনা মামলায় এখলাস মামলার আসামি ছিলেন। তিনি গন্ডগোহালী গ্রামের কাশেমের ছেলে।
এদিকে মেয়ের ধর্ষণ ও আত্মহত্যার ঘটনায় বাবা বাদী হয়ে আরেক মেয়ের জামাইসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন। সে সময় থেকে মামলার প্রধান আসামি এখলাস আলী ও তার বাবা আবুল কাশেম পলাতক ছিলেন।