বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

অসুস্থ হয়ে আইসিইউতে আল্লামা আহমদ শফী

আকাশবার্তা ডেস্ক :

বার্ধক্যজনিত নানা জটিলতা নিয়ে আবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজত ইসলামের আমির শাহ আহমদ শফী। চলতি বছর দুইবার অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে হেফাজত আমিরকে।

সোমবার (২০ জুলাই) দুপুরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসকরা তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখেছেন।

হেফাজত ইসলামের আমির শাহ আহমদ শফীর ছেলে আনাস মাদানী বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, বার্ধক্যজনিত অসুস্থতার কারণে আহমদ শফীকে চেকআপ করাতে হাসপাতালে আনা হয়েছে। তবে ৯৫ বছর বয়সী শফীর শারীরিক অবস্থা স্থিতিশীল।

সবশেষ গত ৭ জুন গুরুতর অসুস্থ হয়ে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা নিয়েছিলেন তিনি। আইসিইউতে সপ্তাহখানেক চিকিৎসা নিয়ে ১৬ জুন তিনি হাটহাজারি দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসায় ফিরে যান।

এর আগে ১১ এপ্রিল অসুস্থ শফীকে চট্টগ্রামের বেসরকারি সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টার করে ঢাকার আজগর আলী হাসপাতালে নেয়া হয়। হাটহাজারি দারুল উলুম মুঈনুল ইসলামের মহাপরিচালক আহ আহমদ শফী তার ঘরনার মানুষের কাছে শ্রদ্ধার পাত্র।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১