বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ ইং ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

পবিত্র জিলহজ মাস শুরু, দেশে ঈদ ১ আগস্ট

আকাশবার্তা ডেস্ক :

বৃহস্পতিবার (২৩ জুলাই) শুরু হয়েছে পবিত্র জিলহজ মাস। আগামী ৩০ জুলাই হজ। বাংলাদেশে ঈদ উদ্যাপিত হবে ১ আগস্ট। ৩১ জুলাই মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

এই জিলহজ মাস ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যিনি কোরবানি করতে ইচ্ছুক, তার জন্য তার শরীরের কোনো চুল কাটা, নখ কাটা কিংবা চামড়া কাটা হারাম।

কিন্তু নতুন জামা-কাপড় পরিধান করা, মেহেদি দেওয়া, সুগন্ধি ব্যবহার করা নিষিদ্ধ নয়। এই বিধান শুধু কোরবানিকারীর ক্ষেত্রে প্রযোজ্য; তার পরিবারের অন্য সদস্যদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

যাকে কোরবানির পশু জবাই করার দায়িত্ব দেয়া হয়েছে, তার ক্ষেত্রেও প্রযোজ্য নয়। এ কারণে কোরবানিকারীর স্ত্রী-পুত্র কিংবা প্রতিনিধির ওপর এসব কিছু হারাম হবে না।

এক হাদিসে রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল আল্লাহর কাছে যতটা প্রিয় তা অন্য কোনো সময়ে নয়। সাহাবারা আরজ করেন, আল্লাহর পথের জেহাদ থেকেও প্রিয়?

তিনি বললেন, হ্যাঁ। তবে কোনো ব্যক্তি যদি জান-মাল নিয়ে আল্লাহর পথে বের হয়ে আর ফিরে না আসে তার কথা ভিন্ন। ’ -সহিহ বোখারি

আল্লাহতায়ালা পবিত্র কোরআনে জিলহজের দশ রাতের কসম করে এর সম্মান ও মর্যাদা বহুগুণে বৃদ্ধি করেছেন।

ইরশাদ হয়েছে, ‘শপথ ফজরের। দশ রাতের। জোর ও বেজোড়ের। ’ -সূরা ফজর: ১-৩

মুফাসসিরদের মতে এখানে দশ রাত বলতে জিলহজের প্রথম দশ রাত এবং বেজোড় দ্বারা আরাফার দিন এবং জোড় দ্বারা কোরবানির দিন উদ্দেশ্য। -তাফসিরে মারেফুল কোরআন

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০