সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

ঈদের পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে যা বলল মন্ত্রণালয়

আকাশবার্তা ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান কোরবানির ঈদের পর খুলে দেয়া হচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যে খবর ছড়িয়েছে, তা গুজব বলে উড়িয়ে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (২২ জুলাই) রাতে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ জাতীয় শিক্ষা বোর্ড নামক ফেসবুক পেজের মাধ্যমে প্রচার করা হচ্ছে, ঈদের পর সামাজিক দূরত্ব বজায় রেখে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিচ্ছে সরকার’।

সংবাদটি ভিত্তিহীন ও গুজব। এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের মাধ্যমে বিভ্রান্ত না হওয়ার জন্য শিক্ষার্থীদের বিশেষভাবে অনুরোধ করা হলো।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত নেয়নি। এছাড়া বাংলাদেশ জাতীয় শিক্ষা বোর্ড নামে কোন বোর্ড নেই।

শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় কোন সিদ্ধান্ত নিলে সঙ্গে সঙ্গে গণমাধ্যমের মাধ্যমে শিক্ষার্থীদের তা জানিয়ে দেয়া হবে।

দেশে করোনার প্রাদুর্ভাবের পর গত ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। আগামী ৬ আগস্ট পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা আছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930