বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

চট্টগ্রামে বন্দুকযুদ্ধে সিরিয়াল শিশু ধর্ষক নিহত

আকাশবার্তা ডেস্ক :

চট্টগ্রাম নগরীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত ব্যক্তিকে একজন ‘সিরিয়াল শিশু ধর্ষক’ বলে উল্লেখ করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে পুলিশ অস্ত্র ও ইয়াবা উদ্ধার করেছে।

বুধবার (২২ জুলাই) গভীর রাতে চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানার শান্তিনগর আবাসিক এলাকায় এই বন্দুকযুদ্ধ হয়েছে।

পুলিশ জানায়, নিহত মো. বেলাল হোসেন দফাদার (৩৯) আগে বায়েজিদ বোস্তামি এলাকায় থাকতো। পরে সীতাকুণ্ড উপজেলার কালু শাহ মাজার এলাকায় ভাসমানভাবে বসবাস করতো।

বায়েজিদে গত ১৫ দিনে ধর্ষণ করা হয়েছে দুই শিশু। গত ছয় মাসে আট শিশুকে ধর্ষণ করা হয়েছে একই কায়দায়। গ্রেপ্তারের পর শান্তিনগর আবাসিক এলাকায় পাহাড়ে বেলালের সহযোগীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে বেলাল মারা যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, চকলেটের লোভ দেখিয়ে, টাকার বিনিময়ে লাকড়ি সংগ্রহ করে দেয়ার প্রলোভনে সিএনজি অটোরিকশায় তুলে পাহাড়ে নিয়ে ধর্ষণ করে ছেড়ে দেয়া হতো। ধর্ষণ শেষে আলামত নষ্ট করতে গোসল করানো হতো। শিশুরা কান্নাকাটি করলে ছুরি দিয়ে ভয় দেখানো হতো।

নগর পুলিশের বায়েজিদ বোস্তামি জোনের সহকারী কমিশনার (এসি) পরিত্রাণ তালুকদার গণমাধ্যমকে জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে নগরীর বায়েজিদ বোস্তামি এলাকায় পাঁচ, আকবর শাহ এলাকায় দুই ও খুলশী এলাকায় একজনসহ আট জন বিভিন্ন বয়সের শিশু ধর্ষণের শিকার হয়। অনুসন্ধানে বেলাল দফাদারের সম্পৃক্ততার তথ্য পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১