শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ ইং ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

মিলনের ‘রহস্যময়ী’

বিনোদন ডেস্ক :

অভিনয়ের পাশাপাশি দীর্ঘ দিন ধরে নাটক নির্মাণও করছেন ওবিদ রেহান। সম্প্রতি ঈদের জন্য ‘রহস্যময়ী’ নামের একটি একক নাটক নির্মাণ করেছেন।

আহমেদ শাহবুদ্দিনের রচনায় নাটকটিতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, পড়শী রুমি, তারেক স্বপনসহ আরও অনেকে। পরিচালনার পাশাপাশি নাটকটিতে একটি চরিত্রে অভিনয়ও করেছেন ওবিদ রেহান।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মিলন বলেন, ওবিদ রেহানের সাথে এটা প্রথম কাজ। একজন লেখকের গল্প নিয়ে নাটকটি। গল্পের লেখক অনেক মেধাসম্পন্ন হওয়া সত্ত্বেও জায়গা পাচ্ছে না। এক সময়ে তার বই প্রকাশ পায় এবং বেশ নাম করে। লেখক রহস্য নিয়ে লিখতে পছন্দ করে। হঠাৎ করে তার কাছে প্রেমের উপন্যাস লেখার বায়না আসে। সে উপন্যাসটি লেখার আগ্রহ প্রকাশ করে। কিন্তু তার জীবনে একটা জিনিসের অভাব সে কখনো প্রেম করেনি এবং প্রেমেও পড়েনি। পারিবারিক ভাবেও প্রেম থেকে বিরত ছিল। যখন লেখক প্রেমের উপন্যাসটি লিখতে যায় তখন সে বিপদে পড়ে যায়। থেমে থাকতেও পারছে না আবার লিখতেও পারছে না। কিন্তু তাকে লিখতেই হবে।

হঠাৎ একদিন রাতে তার কাছে একটা মেয়ের ফোন আসে এবং দীর্ঘ আলাপকালে তার কাছ থেকে প্রেম বোঝার চেষ্টা করে। তবে গল্পের নায়ককে কখনো প্রেম তাড়িত করে না কাজই সব সময় তাড়িত করে। পরবর্তীতে প্রেম বাদ দিয়ে লেখক লেখাকেই বেছে নেয়। এমনই গল্প নিয়ে নাটক ‘রহস্যময়ী’। আমার বিশ্বাস দর্শক নাটকটি পছন্দ করবে।

নির্মাতা ওবিদ রেহান জানান, আসছে ঈদে একটি বেসরকারি টিভিতে ‘রহস্যময়ী’ নাটকটি প্রচারিত হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০