বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে কৃষক দম্পতিকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়নের পূর্ব জামিরতলী গ্রামের কৃষক আবদুল হান্নান (৪৫) ও তার স্ত্রী জোছনা বেগমকে (৩৫) পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে কৃষক দম্পতির বসতঘরে এ হামলা চালিয়ে তাদের আহত করা হয়। কৃষক হান্নানের বসতঘরে বিদ্যুৎ সংযোগ দেয়াকে কেন্দ্র করে তার প্রতিবেশী আবু সিদ্দিক, মোরশেদ ও রিমনসহ কয়েকজন হামলার ঘটনাটি ঘটায় বলে অভিযোগ উঠেছে।

ঘটনার সময় হামলাকারীদের বাধা দিতে গিয়ে আহত হন কৃষক আবদুল হান্নানের ছোট ভাই বাহার উদ্দিন (৩৮)। আহতরা লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার পল্লী বিদ্যুতের লোকজন কৃষক আবদুল হান্নানের বসতঘরে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে পূর্ব জামিরতলী গ্রামের হাসন চৌকিদারের ছেলে আবু সিদ্দিক বাধা দেয়। বাধার কারণে ওই কৃষকের বসতঘরে সংযোগ না দিয়েই পল্লী বিদ্যুতের লোকজন চলে যায়। পরে এ নিয়ে দুই পরিবারের মধ্যে বাকবিতন্ডা হয়। ওইদিন রাতে আবু সিদ্দিক ও তার লোকজন কৃষক দম্পতির বসতঘরে হামলা চালায়। এসময় কৃষক আবদুল হান্নান ও তার স্ত্রী জোছনা বেগমকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করে হামলাকারীরা।

এ ঘটনায় বাধা দিতে গিয়ে আহত হন কৃষক হান্নানের ছোট ভাই বাহার উদ্দিন। পরে তাদের শোর-চিৎকারে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এরপর আহতরা স্থানীয়দের সহযোগিতায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নেন।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন জানান, ঘটনাটি শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১